২৭৪ আল-জামে আত-তিরমিযী অসন্তুষ্টি নিয়ে রাত কাটায় এবং যে ইমামকে তার দলের লোকেরা পছন্দ করে না। এ হাদীসটি হাসান এবং গরীব। ' অনুচ্ছেদ £ ১৫৩ "সই্থমাম যখন বসে নামায পড়ে তখন তোমরাও বসে নামায পড়। পলু « AU 2 bs SUS ol or Chl CH LS Co FY GL B25 Be HE bs IU An ে। MLFE Grail TP Ci OP het EE ~ ff SG Ef EE ll ৰ ls ES “0 ois Bs neil oe BF LAA, CE TG > ee AMF ~~ JG Bf Sas fs es AE 0 HE ৩৩৭। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হলেন। তিনি বসে বসে আমাদের নামায পড়ালেন, আমরাও তাঁর সাথে বসে বসে নামায পড়লাম। নামায থেকে অবসর হয়ে তিনি বলেন £ ইমাম এজন্যই করা হয় যাতে তার অনুসরণ করা হয়। যখন সে আল্লাহ আকবার বলবে তখন তোমরাও তাকবীর বলবে, যখন সে রুকুতে যাবে তোমরাও রুকৃতে যাবে; যখন সে মাথা তুলবে তোমরাও মাথা তুলবে; যখন সে ‘সামিআল্লাহ লিমান হামিদাহ’ বলে তোমরা তখন 'রব্বানা লাকাল হামদ’ বল; যখন সে সিজদায় যায় তোমরাও সিজদায় যাও; যখন সে বসে নামায পড়ে তোমরা সবাইও বসে নামায পড় -(বু, মু, মা)।১৪৯ এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আইশা, আবু হুরায়রা, জাবির, ইবনে উমার ও মুআবিয়া (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর কতিপয় সাহাবী এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাদের মধ্যে জাবির ইবনে আবদুল্লাহ, উসাইদ ইবনে হদাইর, আবু হুরায়রা (রা) ও অন্যান্যরা রয়েছেন। ইমাম আহমাদ ও ইসহাক অনুরূপ :. কথা বলেছেন। অপর একদল মনীষী’বলেছেন, ইমাম বসে নামায পড়লেও মুক্তাদীগণ দাড়িয়ে নামায পড়বে। যদি তারা বসে নামায পড়ে তবে তাদের নামায হবে না। ইমাম "সুফিয়ান সাওরী, মালিক ইবনে আনাস, ইবনুল মুবারক, (আবু হানীফা) ও শাফিঈ একথা বলেছেন। ১৪৯. জমহরের মতে হাদীসের এ অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুশয্যায় থাকাকালীন সময়ে ইমামতির হাদীসের দ্বারা মানসূখ হয়ে গেছে। কেননা এ সময়ে নবী (সা) বসে ইমামতি করেছিলেন, সাহবীরা তীর পেছনে দাড়িয়ে নামায পড়েছিলেন। আর এটা ছিল ‘মহানবী (সা)এর শেষ জীবনের ঘটনা -(মাহমুদ)। www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।