২৬ আল-জামে আত-তিরমিযী থাকতেন এবং তীর মুখে যে কথাই শুনতেন তা লিখে নিতেন। রাসূলুল্লাহ্ (সা)-এর জীবদ্দশায়ই অনেক সাহাবীর নিকট স্বহস্তে লিখিত সংকলন বর্তমান ছিল। সাহাবীগণ যেভাবে রাসুলুল্লাহ্ (সা)-এর নিকট থেকে হাদীসের জ্ঞান লাভ করেন, তেমনিভাবে হাজার হাজার তাবিঈ সাহাবীগণের কাছে হাদীসের শিক্ষা লাভ করেন। তাবিঈগণ সাহাবীগণের দীর্ঘ সাহচর্য লাত করেন। একজন তাবিঈ বহু সংখ্যক সাহাবীর সংগে সাক্ষাত করে মহানবী (সা)-এর জীবনের ঘটনাবলী, তাঁর বাণী, কাজ ও ত 108 কক এবং তা তাঁদের পরবর্তীগণ অর্থাৎ তাব্’ই তাবিঈনের নিকট ছ্ দেন। হিজরী দ্বিতীয় শতকের শুরু থেকে কনিষ্ঠ তাবিঈ ও তাব্’ই তাবিঈনের এক বিরাট দল সাহাবা ও প্রবীণ তাবিঈদের বর্ণিত ও লিখিত হাদীসগুলো ব্যাপকভাবে একত্র করতে থাকেন। তীঁরা গোটা মুসলিম জাহানে ছড়িয়ে পড়ে সমগ্র উম্মাতের মধ্যে হাদীসের জ্ঞান পরিব্যাপ্ত করে দেন। এ সময় ইসলামী বিশ্বের খলীফা উমার ইব্নে আবদুল আযীয (রহ) দেশের বিভিন্ন এলাকার প্রশাসকদের নিকট হাদীস সংগ্রহ করার জন্য রাজকীয় ফরমান প্রেরণ করেন। ফলে সরকারী উদ্যোগে সংগৃহীত হাদীসের বিভিন্ন সংকলন রাজধানী দামিশ্কে পৌছতে থাকে। খলীফা সেগুলোর একাধিক পাজুলিপি তৈরী করে দেশের সর্বত্র পাঠিয়ে দেন। হিজরী দ্বিতীয় শতকের শেষার্ধ থেকে চতুর্থ শতকের শেষ পর্যন্ত হাদীসের চর্চা আরও ব্যাপকতর হয়। এ সময়কালেই হাদীসের প্রসিদ্ধ ইমাম বুখারী, মুসলিম, আবু ঈসা তিরমিযী, আবু দাউদ সিজিস্তানী, নাসাঈ ও ইবনে মাজা (রহ)-এর আবির্ভাব হয় এবং তীঁদের অক্লান্ত পরিশ্রম ও দীর্ঘ অধ্যবসায়ের ফলে সর্বাধিক নির্ভরযোগ্য ছয়খানি হাদীসগ্রন্থ (সিহাহ সিত্তা) সংকলিত হয়। এ যুগে ইমাম শাফিঈ (রহ) তার কিতাবুল উম্ম ও ইমাম আহ্্মাদ (রহ) তাঁর আল-মুসনাদ গ্রন্থ সংকলন করেন। এই পর্যন্ত সংকলিত হাদীসের মৌলিক গ্রন্থগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংকলন ও হাদীসের ভাষ্য এবং এই শাস্ত্রের শাখা-প্রশাখার উপর ব্যাপক গবেষণা ও বিভিন্ন গ্রন্থ রচিত হয়। বর্তমান কাল পর্যন্ত এই কাজ অব্যাহত রয়েছে। ইমাম তিরমিষী (রহ) সিহাহ সিত্তা বা সর্বাধিক বিশুদ্ধ ছয়খানি হাদীস গ্রন্থের অন্যতম আল-জামে আত্ তিরমিযী বা সুনানুত তিরমিযীর সংকলক ইমাম আবু ঈসা মুহাম্মাদ ইবনে ঈসা (রহ) ২০৯ হিজরী মোতাবেক ৮২৪ খৃস্টাব্দে বালখ (খোরাসান)-এর প্রসিদ্ধ নদী জায়হুনের বেলাভূমিতে অবস্থিত তিরমিয শহরের উপকনে বৃগ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তীর পূর্বপুরুষ মারভের অধিবাসী ছিলেন এবং পরবর্তীকালে তিরমিয-এ এসে বসতি স্থাপন করেন। তাঁর জীবনচরিত সম্পর্কে বিস্তারিত জানা যায় না। তিনি নিজ এলাকায় প্রাথমিক www.pathagar.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।