আল-জামে আত-তিরগ্নিযী ২৫ স্বাভাবিক অবস্থায় আবার কখনও রাগান্বিত অবস্থায় কথা বলেন।” একথা বলার পর আমি হাদীস লেখা ত্যাগ করলাম এবং তা রাসূলুল্লাহ্ (সা)-কে জানালাম। তিনি নিজ হাতের ংগুলের সাহায্যে স্বীয় মুখের দিকে ইংগিত করে বলেন £ “তুমি লিখে রাখ। সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ। এই মুখ দিয়ে সত্য ছাড়! অন্য কিছু বের হয় না”_ (আবু দাউদ, মুসনাদে আহ্মাদ, দারিমী, হাকেম, বায়হাকী)। আবু হুরায়রা (রা) বলেন £ঃ এক আনসারী সাহাবী রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে আরজ করলেন, হে আল্লাহ্র রাসূল! আপনি যাকিছু বলেন তা আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু মনে রাখতে পারিনা। মহানবী (সা) বলেন £ “তুমি ডান হাতের সাহায্য নাও।” অতপর তিনি হাতের ইশারায় লিখে রাখার প্রতি ইংগিত করলেন-(তিরমিযী)। আবু হুরায়রা (রা) আরো বলেন ঃ মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (সা) ভাষণ দিলেন। আবু শাহ্ ইয়ামানী (রা) আরজ করলেন ঃ হে আল্লাহর রাসূল! এ ভাষণ আমাকে লিখে দিন। নবী (সা) ভাষণটি তাঁকে লিখে দেয়ার নির্দেশ দেন__বুখারী, তিরমিযী, মুসনাদে আহ্্মাদ)। হাসান ইব্ন মুনাব্বিহ (রহ) বলেন £ আবু হরায়রা (রা) আমাকে বিপুল সংখ্যক কিতাব (পাজুলিপি) দেখালেন। তাতে রাসূলুল্লাহ্ (সা)-এর হাদীস লিপিবদ্ধ ছিল_ (ফাতহল বারী)। আবু হুরায়রা (রা)-এর সংকলনের একটি কপি (ইমাম ইব্ন তাইমিয়ার হস্তলিখিত) দামিশ্ক এবং বার্লিনের লাইবৱ্েরীতে সংরক্ষিত আছে। আনাস ইব্ন মালিক (রা) তীর (স্বহস্তে লিখিত) সংকলন বের করে ছাত্রদের দেখিয়ে বলেন £ আমি এসব হাদীস মহানবী (সা)-এর নিকট শুনে তা লিখে নিয়েছি। অতঃপর তাঁকে তা পড়ে শুনিয়েছি (মুসতাদরাক হাকেম, ৩খ, পৃ. ৫৭৩)। রাফে ইব্ন খাদীজ (র!)-কে স্বয়ং রাসূলুল্লাহ্ (সা) হাদীস লিখে রাখার অনুমতি দেন। তিনি প্রচুর হাদীস লিখে রাখেন (মুসনাদে আহৃ্মাদ)। আলী ইবনে আবু তালিব (রা)-ও হাদীস লিখে রাখতেন (বুখারী, ফাতহুল বারী)। আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা)-এর পুত্র আবদুর রহমান (রহ) একটি পাজুলিপি নিয়ে এসে শপথ করে বলেন £ এটা ইবনে মাসউদ (রা)-এর স্বহস্তে লিখিত_(জামি বায়ানিল ইল্ম, ১খ, পৃ. ১৭)। স্বয়ং মহানবী (সা) হিজরত করে মদীনায় পৌছে বিভিন্ন জাতির সমন্বয়ে যে চুক্তিপত্র সম্পাদন করেন (যা মদীনার সনদ নামে প্রসিদ্ধ), হদায়বিয়ার প্রান্তরে মক্কার মুশরিকদের সাথে যে সন্ধি করেন, বিভিন্ন সময়ে যে ফরমান জারী করেন, বিভিন্ন গোত্রপ্রধান ও রাজন্যবর্গকে ইসলামের যে দাওয়াতনামা প্রেরণ করেন এবং বিভিন্ন ব্যক্তি ও গোত্রকে যেসব জমি, খনি ও কৃপ দান করেন তা সবই লিপিবদ্ধ আকারে ছিল এবং তা সবই হাদীসরূপে গণ্য। এসব ঘটনা থেকে পরিফারভাবে প্রমাণিত হয় যে, নবী (সা)-এর. সময় থেকেই হাদীস লেখার কাজ শুরু হয়। তাঁর দরবারে বহু সংখ্যক লেখক সাহাবী সবসময় উপস্থিত www.pathagar.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।