জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুস সালাত ২৫৫ অনুচ্ছেদ £ ১২৮ কুৰার মসজিদে নামায পড়া। ENA encod, 82 26-23 ES JG Ss on SU SE Hl AA La Boo Yt Lbs 2dr SHS yl UB os on ddl 16 oF LU yl LE EIGEN DI EE EET SU LLCS EEE ৩০৪। উসাইদ ইবনে যুহাইর আল-আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিলেন। তিনি (সা) বলেন, কুবার মসজিদে নামায পড়লে উমরা করার সমান সওয়াব পাওয়া যায়। * আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং গরীব। এ অনুচ্ছেদে সাহল ইবনে হনাইফ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবদুল হামীদ ইবনে জাফর থেকে আবু উসামা কর্তৃক ১৪১" তাকওয়া বা খোদাভীতির উপর যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছেঃ আল্লাহ্‌ তাআলা পবিত্র কুরআনে বলেন, "তাতে এমন সব লোক আছে যারা পবিত্রতা অর্জন করা পসন্দ করে” - (তওবা $ ১০৮)। “মহান আল্লাহর এ বাণী মসজিদে কুবায় অবস্থানকারীদের প্রশংসায় নাযিল হয়েছে। ঘটনাটি এই যে, উল্লেখিত আয়াত নাযিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় অবস্থানকারীদের নিকট যান। তিনি তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কি ধরনের পবিত্রতা এখতিয়ার করেছ যে, আল্লাহ তাআলা তাঁর পবিত্র কালামে তোমাদের প্রশংসা করেছেন? তারা উত্তরে বলেন, আমরা পায়খানা বা পেশাবের পর পানি ব্যবহার করে থাকি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্গাম বলেন, এটাই সেই পবিত্রতা। এ ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে, এই আয়াত মসজিদে কুবার অধিবাসীদের সম্পর্কে নাযিল হয়েছে। পক্ষান্তরে এ অনুচ্ছেদের হাদীস থেকে প্রমাণিত হয় যে, মসজিদে নববীর ভিত্তি তাকগার উপর প্রতিষ্ঠিত হয়েছে। কারণ এ সম্পর্কে সাহাবী যখন নবী সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লামকে. জিজ্ঞেস করেন তখন তিনি উত্তরে বলেন, “হয়া হাযা” (সেটা হল এই মসজিদ)। এ হাদীস থেকে বুঝা যায়, উল্লেখিত আয়াত মসজিদে নববী সম্পর্কেই নাযিল হয়েছে। এ বিরোধের সমাধান দিতে গিয়ে কোন কোন ভাষ্যকার বলেছেন, এই আয়াত দুইবার নাযিল হয়েছে, একবার মসজিদে নববীর শানে। আর একবার মসজিদে কুবার শানে। কিন্তু উত্তাদ মাহমুদুল হাসানের মতে এ ব্যাখ্যা সুদূর পরাহত। সাহাবীদের মতবিরোধ ছিল অন্য অথে। এক সাহাবীর মতে এই ফযীলাত ও মর্যাদা শুধু কুববাসীদের জন্যই নিিষ্ট। কিন্তু আবু সাঈদ খুদরী (রা)-র মতে আয়াত যদিও কুবাবাসীদের শানে নাযিল হয়েছে, কিন্তু মসজিদে নববীর সাহাবীরা ও এ ফযীলাতের অন্তর্ভুক্ত। হলেও তার হুকুম সাধারণ এবং সর্বব্যাপীও হতে পারে - (মাহমূদ)। www.pathagar.com

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।