জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুস সালাত ২৫৩ de dt 5 AE GE GIG LE gl 2 JCS OEE is dl SS oo Dl ৩০১। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে ঘুমাতাম। অথচ আমরা তখন যুবক ছিলাম - (বু;ই)। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। একদল মনীষী মসজিদে ঘুমানোর ' অনুমতি ব্যক্ত করেছেন। ইবনে আব্বাস (রা) বলেছেন, “মসজিদকে দিনের বা রাতের ' শোয়ার স্থানে পরিণত কর না।* মনীষীদের একদল ইবনে আৰ্বাসের মতকেই গ্রহণ করেছেন। অনুচ্ছেদ £৪ ১২৬ মসজিদের মধ্যে ক্রয়-বিক্রয়, হারানো জিনিস অনুসন্ধান এবং কবিতা আবৃত্তি করা মাকরূহ। Eo yk bE BSE il gf El CST ESS Co or. EE Le 6 SAS a br Lo dt J ok ee ok al fs 23 bl GEE 5 23 20 BD 5 sal as DUH KANG al ৩০২। আমর ইবনে শুআইব (রহ) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সূত্রে বণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কবিতা পাঠ করতে, ক্রয়-বিক্রয় করতে এবং জুমুআর দিন জুমুআর নামাযের পূর্বে বৃত্তাকারে গোল হয়ে বসতে নিষেধ করেছেন-(আ, দা, না, ই)।১৪০ ১৪০. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীসে মসজিদে কবিতা আবৃতি করার অনুমতি আছে। এ অনুচ্ছেদে বর্ণিত হাদীসে মসজিদে কবিতা আবৃত্তি করার নিষেধাজ্ঞা এসেছে। অপর এক হাদীসে মসজিদে কবিতা আবৃতি করা জায়েয বলা হয়েছে। অবশ্য এ দুটি হাদীসের মধ্যে কোন বিরোধ নেই কারণ হাদীসে শুধু “তানাশুদ’কেই নিষেধ করা হয়েছে। তানাশুদ বলা হয় কবিতা আবৃত্তির মজলিসে দুই বা ততোধিক ব্যক্তির কবিতা আবৃত্তি করা। নিজস্ব রচিত . কবিতার দ্বারা অন্যের কবিতা খণ্ডন করা। তবে মসজিদে সাহিত্যের আলোচনা করা এবং কবিতা শিক্ষা দেয়া জায়েয আছে। যেমন মসজিদে কোন ব্যক্তি কোন কবিতার অর্থ জিজ্ঞেস করলে তাকে সে কবিতার অর্থ বলে দেয়া জায়েয। কোন কোন লোকের মতে তানাশুদ অর্থ সুললিত কন্ঠে কবিতা আবৃত্তি করা এবং গান গাওয়া। মসজিদে এরূপ গান গাওয়া কোন অবস্থাতেই জায়েয নেই-(মাহমুদ)। www.pathagar.com

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।