জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

২৪ আল-জামে আত-তিরমিযী উম্মাতের নিরবচ্ছিন্ন আমল, পারস্পরিক পর্যালোচনা, শিক্ষাদান ও অধ্যাপনার মাধ্যমেও হাদীস সংরক্ষিত হয়। রাসূলুল্লাহ্‌ (সা) যে নির্দেশই দিতেন-_সাহাবীগণসাথে সাথে তা কার্যে পরিণত করতেন। তাঁরা মসজিদ অথবা কোন নির্দিষ্ট স্থানে একত্র হতেন এবং হাদীস আলোচনা করতেন। আনাস ইবনে মালিক (রা) বলেন, "আমরা মহানবী (সা)-এর নিকট হাদীস শুনতাম। তিনি মজলিস থেকে উঠে চলে গেলে আমরা শ্রুত হাদীসগুলো পরস্পর পুনরাবৃত্তি ও পর্যালোচনা করতাম। আমাদের এক একজন করে সব কয়টি হাদীস মুখস্থ শুনিয়ে দিত। এ ধরনের প্রায় বৈঠকেই অন্তত যাট-সত্তরজন লোক উপস্থিত থাকত। বৈঠক থেকে আমরা যখন উঠে যেতাম তখন আমাদের প্রত্যেকেরই সবকিছু মুখস্থ হয়ে যেত"__(আল-মাজমাউয-যাওয়াইদ,১খ,পৃ. ১৬১)। , মসজিদে নববীকে কেন্দ্র করে স্বয়ং মহানবী (সা)-এর জীবদ্দশায় যে শিক্ষায়তন গড়ে উঠেছিল সেখানে একদল বিশিষ্ট সাহাবী (আহ্‌লুস সুফ্‌ফা) সার্বক্ষণিকভাবে কুরআন- হাদীস শিক্ষায় রত থাকতেন। লেখনীর মাধ্যমে হাদীস সংরক্ষণ ও গএ্রন্থায়ন হাদীস সংরক্ষণের জন্য যথাসময়ে যথেষ্ট পরিমাণে লেখনী-শক্তিরও সাহায্য নেয়া হয়। প্রাথমিক পর্যায়ে কুরআন মজীদ ব্যতীত সাধারণতঃ অন্য কিছু লিখে রাখা হত না। পরবর্তীকালে হাদীসের বিরাট সম্পদ লিপিবদ্ধ হতে থাকে। হাদীস মহানবী (সা)-এর জীবদ্দশায় লিপিবদ্ধ হয়নি, বরং তাঁর ইন্তিকালের শতাব্দীকাল পর লিপিবদ্ধ হয়েছে বলে যে ভুল ধারণা প্রচলিত আছে তার আদৌ কোন ভিত্তি নাই। (হাদীসের সংরক্ষণ ও নির্ভরযোগ্যতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও তার জবাব সম্পর্কে বিস্তারিত জানার জন্য পাঠ করুন মাওলানা মওদূদী রচিত গ্রন্থ “সুন্নাতে রাসূলের আইনগত মর্যাদা’)। অবশ্য একথা ঠিক যে, কুরআনের সংগে হাদীস মিশ্রিত হয়ে মারাত্মক পরিস্থিতির উদ্ভব হতে পারে, কেবল এই আশংকায় ইসলামী দাওয়াতের প্রাথমিক পর্যায়ে রাসুলুল্লাহ (সা) বলেছিলেন ঃ "আমার কোন কথাই লিখ না। কুরআন ব্যতীত আমার থেকে কেউ , অন্য কিছু লিখে থাকলে তা যেন মুছে ফেলে”_মুসলিম)। কিন্তু যেখানে এরূপ বিভ্রান্তির আশংকা ছিল না মহানবী (সা) সে সকল ক্ষেত্রে হাদীস লিপিবদ্ধ করে রাখতে বিশেষভাবে উৎসাহিত করেন। আবদুল্লাহ ইবনে আমর (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হয়ে বলেন, "হে আল্লাহ্র রাসূল! আমি হাদীস বর্ণনা করতে চাই। তাই স্বরণশক্তির ব্যবহারের সাথে সাথে লেখনীরও সাহায্য গ্রহণ করতে ইচ্ছুক, যদি আপনি অনুমতি দেন।” তিনি. বলেন, “আমার হাদীস কণ্ঠস্থ করার সাথে সাথে লিখেও রাখতে পার"__(দারিমী)। আবদুল্লাহ্‌ ইব্‌নে আমর (রা) আরও বলেন, "আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট যাকিছু শুনতাম তা মনে রাখার জন্য লিখে নিতাম। কতিপয় সাহাবী আমাকে তা লিখে রাখতে নিষেধ করলেন এবং বললেন, “রাসূলুল্লাহ্‌ (সা) একজন মানুষ, কখনও www.pathagar.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।