জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

‘২৪৮ আল-জামে আত-তিরমিযী রাসূলুল্লাহ (সা) আমাকে এই ঘোষণা দেয়ার নির্দেশ দিলেন ঃ ‘সূরা ফাতিহা ছাড়া নামায হয় না।’ হাদীস বিশারদগণ এই পদ্ধতি পছন্দ করেছেন £ ইমাম যখন সশব্দে কিরাআত (সূরা ফাতিহা) পাঠ করবে, মুক্তাদীগণ তখন ফাতিহা পড়বে না। বরং ইমাম যখন আয়াত পড়ে থামবে, সেই সুযোগে ফাঁকে ফাকে মুক্তাদীগণও ফাতিহা পাঠ করে নিবে। ইমামের পিছনে কিরাআত (সূরা ফাতিহা) পড়ার ব্যাপারে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। অধিকাংশ সাহাবা, তাবিঈ ও তীদের পরবর্তীগণের মতে, মুক্তাদীগণ ইমামের পিছনে কিরাআত (সূরা ফাতিহা) পাঠ করবে। ইমাম মালিক, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক অনুরূপ কথা বলেছেন। ইবনুল মুবারক বলেন, আমি ইমামের পিছনে কিরাআত (ফাতিহা) পাঠ করি এবং অন্যান্য লোকও পড়ে থাকে, কিন্তু কুফাবাসীদের একদল পড়ে না। আমি যদিও ইমামের পিছনে ফাতিহা পাঠ করে থাকি, তবুও যারা পাঠ করে না তাদের নামাযও আমি জায়েয মনে করি। বিশেষভাবে একদল বিশেষজ্ঞ আলেম এ ব্যাপারে কঠোর মত অবলম্বন করেছেন। তীঁরা বলেছেন, কোন ব্যক্তি চাই একাকী অথবা জামাআতে নামায পড়ুক না কেন,.সে যদি সূরা ফাতিহা পাঠ না করে তবে তার নামাযই হবে না। তীরা উবাদাহ ইবনুস সামিত (রা) কর্তৃক বর্ণিত হাদীসের ভিত্তিতে এ মত প্রকাশ করেছেন। উবাদা ইবনুস সামিত (রা) রাসুলুল্লাহ (সা)-এর ইন্তেকালের পরও ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করেছেন এবং মহানবী (সা)-এর এ হাদীসের উপর আমল করেছেনঃ “যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করেনি তার নামায হয়নি।” ইমাম শাফিঈ, ইসহাক এবং অন্যান্যরাও অনুরূপ কথা বলেছেন। আহমাদ ইবনে হাধল বলেন, “যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করেনি তার নামায হয়নি” মহানবী (সা)-এর এ বাঁণী একাকী নামায আদায়কারীর বেলায় প্রযোজ্য। অর্থাৎ সে যদি একাকী নামায পড়ে এবং সূরা ফাতিহা পাঠ না করে তবে তার নামায হবে না। তিনি তীর এ দাবির সমর্থনে জাবির ইবনে আবদুল্লাহ (রা) কর্তৃক বর্ণিত হাদীস পেশ করেছেন৷ জাবির (রা) বলেছেন £ "যে ব্যক্তি নামায পড়ল এবং তাতে সুরা ফাতিহা পাঠ করল না, সে যেন নামাযই পড়ল না, অবশ্য ইমামের পিছনে হলে অন্য কথা।* ইমাম আহমাদ বলেন, জাবির (রা) ছিলেন মহানবী (সা)-এর সাহাবী। তিনি তীর হাদীস “যে সূরা ফাতিহা পাঠ করেনি তার নামায হয়নি”- এর ব্যাখ্যায় বলেছেন, এ হকুম একাকী নামায পাঠকারীর বেলায় প্রযোজ্য। এতদসত্ত্বেও ইমাম আহমাদ (রহ) ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করার নীতি অবলম্বন করেছেন এবং (বলেছেন) লোকেরা যেন ইমামের সাথে নামায পড়লেও সূরা ফাতিহা পাঠ করা পরিত্যাগ না করে। sso - এল লী ‘er লক লা [| 7 874A caf #e “8 লণুর্ী ০ Le WL CS a UB sail uy 2 Gl Gao -YA0 www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।