আল-জামে আত-তিরমিযী ২৩ আদর্শ ও তার যাবতীয় নির্দেশ যেমন মেনে চলার হুকুম দিয়েছেন, তেমনি তা স্বরণ রাখতে এবং অনাগত মানব সভ্যতার কাছে পৌছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। হাদীস চর্চাকারীর জন্য তিনি নিম্নোক্ত ভাষায় দোআ করেছেনঃ “আল্লাহ্ সেই ব্যক্তিকে সজীব ও আলোকোজ্জ্বল করে রাখুন যে আমার কথা শুনে 'স্থৃতিতে ধরে রাখল, তার পূর্ণ হেফাজত করল এবং এমন লোকের কাছে পৌছে দিল, যে তা শুনতে পায়নি*_তিরমিযী, ২য় খন্ড, পৃ. ৯০)। মহানবী (সা) আবদুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে প্রয়োজনীয় উপদেশ দান করে বলেন ঃ "এই কথাগুলো তোমরা পুরোপুরি স্বরণ রাখবে এবং যারা তোমাদের পেছনে রয়েছে তাদের কাছে পৌছে দেবে"__(বুখারী)। তিনি সাহাবীগণকে সৰ্বোধন করে বলেছেন "আজ তোমরা (আমার নিকট দীনের কথা) শুনছ, তোমাদের নিকট থেকেও (তা) শুনা হবে”_মুসতাদরাক হাকেম, ১ম খন্ড, পৃ. ৯৫)। তিনি আরও বলেন, "আমার পরে লোকেরা তোমাদের নিকট হাদীস শুনতে চাইবে। তারা এই উদ্দেশ্যে তোমাদের নিকট এলে তাদের প্রতি সদয় হয়ো এবং তাদের নিকট হাদীস বর্ণনা করো”__(মুসনাদে আহ্মাদ)। তিনি অন্যত্ৰ বলেছেন £ "আমার নিকট থেকে একটি বাক্য হলেও তা অন্যের কাছে পৌছে দাও”_(বুখারী)। ৮ম হিজরীতে মক্কা বিজয়ের পরের দিন এবং ১০ম হিজরীতে বিদায় হচ্জের ভাষণে মহানবী (সা) বলেন ঃ "উপস্থিত লোকেরা যেন অনুপস্থিতদের নিকট আমার এ কথাগুলো পৌছে দেয়”_বুখারী)। রাসূলুল্লাহ্ (সা)-এর উল্লিখিত বাণীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে তীর সাহাবীগণ হাদীস সংরক্ষণে উদ্যোগী হন। প্রধানত তিনটি সূত্রের মাধ্যমে মহানবী (সা)- এর হাদীস সংরক্ষিত হয় £ (১) উম্মাতের নিয়মিত আমল, (২) রাসূলুল্লাহ্ (সা)-এর লিখিত ফরমান, সাহাবীদের নিকট লিখিত আকারে সংরক্ষিত হাদীস ও পুস্তিকা এবং (৩) হাদীস মুখস্থ করে স্থৃতির ভান্ডারে সঞ্চিত রাখা, অতঃপর বর্ণনা ও অধ্যাপনার মাধ্যমে লোক পরম্পরায় তার প্রচার। তদানীন্তন আরবদের স্বরণশক্তি অসাধারণভাবে প্রখর ছিল। কোন কিছু স্দ্দ্৩ ধরে রাখার জন্য একবার শ্রবণই তাদের জন্য যথেষ্ট ছিল। স্বরণশক্তির সাহায্যে আরববাসীরা হাজার বছর ধরে তাদের জাতীয় এতিহ্য সংরক্ষণ করে আসছিল। হাদীস সংরক্ষণের ক্ষেত্রে প্রাথমিক উপায় হিসাবে এই মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। মহানবী (সা) যখনই কোন কথা বলতেন, উপস্থিত সাহাবীগণ পূর্ণ আগ্রহ ও আন্তরিকতা সহকারে তা শুনতেন, অতঃপর মুখস্থ করে নিতেন। তদানীন্তন মুসলিম সমাজে প্রায় এক লক্ষ লোক রাসূলুল্লাহ্ (সা)-এর বাণী ও কাজের বিবরণ সংরক্ষণ করেছেন এবং স্থৃতিপটে ধরে রেখেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেন, "আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর হাদীস মুখস্থ করতাম। এভাবেই তীঁর নিকট থেকে হাদীস মুখস্থ করা হত”__(সহীহ মুসলিম, ভূমিকা, পৃ. ‘ ১০)। www.pathagar.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।