২৩৪ আঁল-জামে আত-তিরমিযী আবু ঈসা বলেন, ইবনে মাসউদের হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে সাদ ইবনে হুজর, আদী ইবনে উমাইরা ও জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর অধিকাংশ সাহাবা এবং তাদের পরবর্তীগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, আহমাদ এবং ইসহাকও অনুরূপ কথা বলেছেন। অনুচ্ছেদ £ ১০৯ সালাম সম্পর্কেই LL lo STF Cl SACI LS EE -YVA CE tx El oh LAL Sal SLL ELS o6 Lo 2 8 TALL ২৭৮। আইশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে এক সালামই ফিরাতেন, প্রথমে সামনের দিকে অতঃপর ডান দিকে কিছুটা মুখ ঘুরাতেন।১২৮ আবু ঈসা বলেন, আমরা শুধু উল্লেখিত সূত্রেই হাদীসটি মরফ্ হিসাবে পেয়েছি। এ অনুচ্ছেদে সাহল ইবনে সাদ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মুহাম্মাদ ইবনে ইসমাঈল (বুখারী) বলেন, সিরিয়াবাসী মুহাম্মাদ ইবনে যুহাইরের সূত্রে মুনকার হাদীস বর্ণনা করেছেন। ইরাকবাসীগণ তার কাছ থেকে যে বর্ণনা গ্রহণ করেছে তা সন্দেহে ভরপুর। মুহাম্মাদ বলেন, আহমাদ ইবনে হাধ্বল বলেছেন, সিরিয়াবাসীগণ যে যুহাইরের সাক্ষাত পেয়েছিলেন সম্ভবতঃ তিনি সেই যুহাইর নন যার বর্ণনা ইরাকবাসীগণ গ্রহণ করেছেন। ইনি সম্ভবতঃ অন্য এক ব্যক্তি। কোন কোন আলেম হাদীসে উল্লেখিত নিয়মে নামাযে সালাম ফিরানোর পন্থা অবলম্বন করেছেন। কিন্তু সর্বাপেক্ষা সহীহ বর্ণনামতে মহানবী (সা) দু'বার সালাম ফিরাতেন। অধিকাংশ সাহাবা, তাবিঈন ও তাবউ’ তাবিঈন এ মতই গ্রহণ করেছেন। কিছু সংখ্যক ১২৮: এ হাদীসের দুইটি অর্থ হতে পারে। এক, নবী (সা) সম্মুখ দিক থেকে সালাম ফিরানো শুরু করতেন এবং ডান দিকে মোড়ে তা শেষ করতেন। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় সালাম ফিরিয়ে ডান দিকে ঘুরে বসতেন। তিনি খুব কমই বাম দিকে ঘুরে বসতেন। এ ব্যাখ্যা অনুসারে এ হাদীস এবং আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-র হাদীসের মধ্যে কোন বিরোধ নেই। আর হাদীস দুটোকে পরস্পর বিরোধী বলে ধরে নেয়া হলে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-র হাদীসের উপর আমল করাই সবচেয়ে উত্তম। কেননা সনদের দিক থেকে ‘তাঁর হাদীস আইশা (র!)-র হাদীসের তুলনায় অধিক শক্তিশালী - (মাহমূদ)। www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।