জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুস সালাত ২১৯ এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আলী ইবনে শাইবান, আনাস, আবু হরায়রা ও রিফাআহ আয-যুরাকী থেকেও হাদীস বর্ণিত আছে। রাসূলুল্লাহ (সা)-এর বিশেষজ্ঞ সাহাবা ও তাদের পরবর্তীদের রায় অনুসারে রুকু এবং সিজদায় পিঠ স্থিরভাবে সোজা করতে হবে। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক বলেন, যে ব্যক্তি রুক্‌্-সিজদায় পিঠ স্থিরভাবে সোজা না করবে, রাসূলুল্লাহ (সা)-এর হাদীসের মর্ম অনুযায়ী তার নামায ফাসেদ (নষ্ট) হয়েযাবে। অনুচ্ছেদ £৮৪ রুকু থেকে মাথা তোলার সময় যা বলতে হবে। Le GB Cl 50 Al Ge SAE on Te ES Yo LEE EEN BSE Ll 10 Ll gi eb 0 Ll ph Lb gl po Ee 00 pe LS BLAS ol A do dt Ls 58 Ee En SG SLES A Ear ; EA ~~ L hs ২৫১। আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা তোলার সময় বলতেন ঃ “সামিআল্লাহ লিমান হামিদাহ্‌ রব্বানা লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিলআ মা বাইনাহমা ওয়া মিলআমা শি’তা মিন শাই-ইম বাদু” -(মু, দা, না, ই, আ)।১১৯ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে উমার, ইবনে আব্বাস, ইবনে আবু আওফা, আবু জুহাইফা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুম থেকেও ' হাদীস বর্ণিত আছে। একদল মনীষী এ হাদীস অনুযায়ী আমল করেছেন। ইমাম শাফিঈ এই মত গ্রহণ করেছেন এবং বলেছেন, ফরয ও অন্যান্য সব নামাযেই এই দোয়া পড়তে হবে। কোন কোন কুফাবাসী (ইমাম আবু হানীফা ও তাঁর মতানুসারীগণ) বলেছেন, এই দোয়া ফরয নামাযে পড়বে না, নফল ও অন্যান্য নামাযে পড়বে। ১১৮. এ হাদীস অনুসারে ইমাম মালিক, শাফিঈ, আহমাদ ও আবু ইউসুফ তাদীলে আরকান (অর্থাৎ রুক্-সিজদা ধীরস্থিরভাবে আদায় করা) ফরয বলেন। কিন্তু ইমাম আবু হানীফা ও মুহাম্মাদের মতে তাদীলে আরকান ওয়াজিব (অনু )। "১১৯. অৰ্থ "যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ্‌ তা শুনেন। আমাদের প্রতিপালক! তোমার জন্য সমস্ত প্রশংসা আসমান, জমীন ও এতদুতয়ের মাঝখানে যা কিছু আছে এবং তুমি যা চাও সবকিছুই তোমার প্রশংসায় পরিপূর্ণ (অনু.)।” www.pathagar.com

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।