আল-জামে আত-তিরমিযী ২১ হাসান ঃ যে হাদীসের কোন রাবীর যাবত্ গুণে পরিপূর্ণতার অভাব রয়েছে তাকে হাসান হাদীস বলে। ফিক্হবিদগণ সাধারণত সহীহ ও হাসান হাদীসের ভিত্তিতে আইন প্রণয়ন করেন। ' যঈফ ঃ যে হাদীসের রাবী হাসান হাদীসের রাবীর গুণসম্পন্ন নন তাকে যঈফ হাদীস বলে। রাবীর দুর্বলতার কারণেই হাদীসটিকে দুর্বল বলা হয়, অন্যথায় মহানবী (সা)-এর কোন কথাই যঈফ নয়। মাওয়ু £ যে হাদীসের রাবী জীবনে কখনও ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ (সা)-এর নামে মিথ্যা কথা রচনা করেছে বলে প্রমাণিত হয়েছে তার বর্ণিত হাদীসটিকে মাওযূ হাদীস বলে। এরপ ব্যক্তির বর্ণিত হাদীস গ্রহণযোগ্য নয়। মাতরূক £ যে হাদীসের রাবী হাদীসের ক্ষেত্রে নয়, বরং সাধারণ কাজেকর্মে মিথ্যার আশ্রয় গ্রহণ করে বলে খ্যাত তার বর্ণিত হাদীসকে মাতরূক হাদীস বলে। এরূপ ব্যক্তির বর্ণিত হাদীসও পরিত্যাজ্য। মুবহাম ঃ যে হাদীসের রাবীর উত্তমরূপে পরিচয় পাওয়া যায়নি, যার ভিত্তিতে তার দোষগুণ বিচার করা যেতে পারে এরূপ রাবীর বর্ণিত হাদীসকে মুবহাম হাদীস বলে। এই ব্যক্তি সাহাবী না হলে তার হাদীসও গ্রহণযোগ্য নয়। ‘মুতাওয়াতির £ যে সহীহ হাদীস প্রত্যেক যুগে এত অধিক সংখ্যক লোক রিওয়ায়াত করেছেন যাদের পক্ষে মিথ্যার জন্য দলবদ্ধ হওয়া সাধারণত অসম্ভব তাকে মুতাওয়াতির হাদীস বলে। এই ধরনের হাদীস দ্বারা নিশ্চিত জ্ঞান লাভ হয়। খবরে ওয়াহেদ ঃ প্রত্যেক স্তরে এক, দুই অথবা তিনজন রাবী কর্তৃক বর্ণিত হাদীসকে খবরে ওয়াহেদ বা আখবারন্প আহাদ বলে। এই হাদীস তিন প্রকার ঃ মাশহুর £ যে সহীহ হাদীস প্রত্যেক স্তরে অন্ততপক্ষে তিনজন রাবী বর্ণনা করেছেন তাকে মাশহূর হাদীস বলে। আযীয ঃ যে সহীহ হাদীস প্রত্যেক স্তরে দুইজন মাত্র রাবী বর্ণনা করেছেন তাকে আযীয হাদীস বলে। গরীব ঃ যে সহীহ হাদীস কোন যুগে একজন মাত্র রাবী বর্ণনা করেছেন তাকে গরীব হাদীস বলে। হাদীসে কুদসী £ঃ এ ধরনের হাদীসের মূলকথা সরাসরি আল্লাহ্র নিকট থেকে প্রাপ্ত এবং আল্লাহ্র সাথে সম্পর্কিত। যেমন আল্লাহ তীর নবী (সা)-কে ইলহাম, কিংবা স্বপুযোগে অথবা জিবরীল (আ)-এর মাধ্যমে তা জানিয়ে দিয়েছেন, মহানবী (সা) তা নিজ ভাষায় বৰ্ণনা করেছেন। হাদীসে কুদসীকে হাদীসে ইলাহী বা হাদীসে রব্বানীও বলা হয়। মুত্তাফাক আলায়হ্ ঃ যে হাদীস একই সাহাবী থেকে ইমাম বুখারী ও ইমাম মুসলিম (রহ) উভয়ে গ্রহণ করেছেন তাকে মুত্তাফাক আলায়হ্ হাদীস বলে। www.pathagar.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।