জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

২১৪ আল-জামে আত-তিরমিযী' রুকূতে যাওয়ার সময় রাফই ইয়াদাইন করা £ ইমাম মালিক নামাযে সব সময় হাত ছেড়ে রাখেন। তিনি শুধুমাত্র নামায শুরু করার সময় হাত তোলেন, ইমাম মালিকের অপর একটি মত ইমাম লাফিঈর মতে অনুরূপ। ইমাম-শাফিঈর মতে রুকৃ করার সময় এবং রুকু থেকে উঠার সময় রাফই ইয়াদাইন (দুই হাত কাঁধ অথবা কান পর্যন্ত উত্তোলন) করতে হবে। তিনি ইবনে উমার (রা)-র হাদীস দলীল হিসেবে গ্রহণ করেন। ইমাম আবু হানীফার মতে নামায শুরু করার সময় ব্যতীত আর কোন সময় রাফই ইয়াদাইন করতে হবে না। রুকূর সময়, রুকু থেকে উঠার সময় এবং দুই সিজদার মাঝে রাফই ইয়াদাইন করবে না। কেননা রাফই ইয়াদাইন ইসলামের শুরুতে ছিল। অতপর নামাযের শুরু ছাড়া অন্য সময়ে রাফই ইয়াদাইন করার হুকুম ক্রমাবয়ে মানসুখ হয়ে যায়। শুধু নামায শুরু করার সময় রাফই ইয়াদাইন করার হুকুম বাকী থাকে। হানাফী আলেমরা ইমাম শাফিঈর জবাবে বলেন, ইমাম শাফিঈ শুধুমাত্র রুকু করা এবং রুকু থেকে উঠার. সময় রাফই ইয়াদাইনের হুকুম গ্রহণ করেছেন। অথচ হাদীসে আরও যে সকল সময়ে রাফই ইয়াদাইন করার কথা উল্লেখ আছে তিনি তাতে রাফে ইয়াদাইন করেন না। তাহলে প্রশ্ন উঠে, ইমাম শাফিঈ নামাযের দুইটি অবস্থা ছাড়া অন্যান্য অবস্থায় কেন রাফই ইয়াদাইন করেন না? অথচ ইমাম শাফিঈ বলেন যে, তিনি আবদুল্লাহ ইবনে উমার (রা)-র হাদীসের উপর আমল করেন। কারণ ইবনে উমার (রা)-র হাদীস সনদের দিক থেকে শক্তিশালী। ইবনে উমারের হাদীস বুখারী শরীফে আনা হয়েছে। তার সনদও সহীহ এবং নির্ভুল। কিন্তু এ হাদীস থেকে প্রমাণিত হয়, প্রথম বৈঠক থেকে উঠার সময়ও রাফই ইয়াদাইন করতে হবে৷ তাছাড়া অপর একটি হাদীসে বর্ণিত আছেঃ “রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উঠা, বসা এবং নামাযের এক রুকন থেকে অন্য রুকনে যাওয়ার সময় রাফই ইয়াদাইন করতেন।” কিন্তু ইমাম শাফিঈ এসব হাদীস পরিত্যাগ করেছেন। তাঁর এই বর্জনের কারণই বা কি এবং এর জবাবই বা কি?তিনিএহ হর যে জবাব দেবেন, আমরাও রুকু এবং রুকু থেকে উঠার সময় রাফই ইয়াদাইন না করার জবাব তাই দেব। তাছাড়া মুজাহিদ সাহাবী ইবনে উমার (রা)-র নিজস্ব আমলের বর্ণনা দিতে গিয়ে বলেন, ইবনে উমার (রা) তাকবীরে তাহরীমা ছাড়া অন্য কোন অৱস্থায় রাফই ইয়াদাইন করতেন না। ইমাম আবু জাফর তাহাবী এ প্রসংগে বলেন, যে সকল রাবা থেকে রাফই ইয়াদাইন করার হাদীস বর্ণিত আছে, তাদের থেকে রাফই ইয়াদাইন না করার হাদীসও বর্ণিত আছে। ইমাম মাবু হানীফার দলাল আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-র হাদীস। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) মৃত্যু পর্যন্ত নামাযে তাকবীরে তাহরীমা ছাড়া আর কোন সময়ে রাফই ইয়াদাইন করেননি। যদি রাফই ইয়াদাইন করা জরুরী হতো, তবে ইবনে মাসউদ (রা) রাসূলুল্লাহ (সা)-এর মৃত্যুর পর অন্ততঃ এক বার দু'বার অবশ্যই রাফই ইয়াদাইন করতেন। অথচ ইবনে মাসউদ (রো) হাদীসের একজন হাফেয এবং মুজতাহিদ হওয়া সত্বেও রাফই ইয়াদাইনের হাদীস ত্যাগ করেছেন। আর হাদীসবিদরা ইবনে মাসউদ (রা)-কে জ্ঞান এবং ইজতিহাদের ক্ষেত্রে আবু বার্লর (রা) এবং উমার ফারূুক (রা)-র উপর ফযীলাত দিয়েছেন। 5s a Ul an RTE UE RCI প্রশংসায় বর্ণনা করা হয়েছে যে, তিনি একজন সাবধানী ও সতর্ক ব্যক্তি ছিলেন। তিনি কোন হাদীসের উপর আমল করা ত্যাগ করতেন না যতক্ষণ দিবালোকের ন্যায় তা মানসূখ হওয়ার ব্যাপারটি তীর নিকট সাব্যস্ত না হত। এ কারণেই তিনি রুকৃতে তাতবীক করা ত্যাগ করেননি। (তাতবীক অর্থঃ দুই হাতের আংগুলগুলো একত্র করে রুকৃ এবং তাশাহৃহুদের সময় হাষট্র মাঝখানে রাখা)। সুতরাং নবী (সা)-র পর ইবনে মাসউদ (রা)-র রাফই ইয়াদাইনের আমল ছেড়ে দেয়া এবং ইবনে উমার (রা)-র রাফই ইয়াদাইন করার পর পুনরায় ছেড়ে দেয়া প্রমাণ www.pathagar.com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।