আবওয়াবূস সালাত ২১৩ নামাযংপড়ে দেখাক না? তিনি (আবদুল্লাহ) নামায পড়লেন, কিন্তু প্রথম বার (তাকবীরে তাহরীমার সময়) ছাড়া আর কোথাও রফউল ইয়াদাইন করেননি - (আ, দা)।১১৬ আবু ঈসা বলেন, ইবনে মাসউদের হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে বারা ইবনে আযেব (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর একাধিক সাহাবা ও তাবিঈন এ হাদীসের অনুকূলে মত প্রকাশ করেছেন। সুফিয়ান সাওরী ও কুফাবাসীগণ (ইমাম আবু হানীফা ও তীর সহচরবৃন্দ) এই মত গ্রহণ করেছেন। অনুচ্ছেদ £ ৭৯ কুকুতে দুই হাত দুই হাঁটুতে রাখা। OED LENS OIA GIG JG All ml ol SF SDL EG 8) ২৪৪। আবু আবদুর রহমান আস-সুলামী (রহ) থেকে বর্ণিত তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব (রা) আমাদের বললেন, রুকৃতে হাঁটুতে হাত রাখা তোমাদের জন্য সুম্নাত। অতএব তোমরা হীটুতে হাত রাখ-(না)। এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে সাদ, আনাস, আবু হুমাইদ, আবু উসাইদ, সাহল ইবনে সাদ, মুহাম্মাদ ইবনে মাসলামা ও আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। সাহাবা, তাবিঈন ও তাবি তাবিঈনের মধ্যে'রুকূর সময় হীটুতে হাত রাখার ব্যাপারে কোন দ্বিমত নেই। কিন্তু ইবনে মাসউদ (রা) থেকে যা বর্ণিত হয়েছে (রুকুর সময় দুই হাত একত্রে মিলিয়ে দুই উরুর মাঝখানে রাখা) তার সাথে সামঞ্জস্য বিধানের জন্য বিশেষজ্ঞ আলেমগণ বলেন, তীর বর্ণনাটি মানসুখ (রহিত) হয়ে গেছে। সাদ ইবনে আবু ওয়াককাস (রা) বলেন, আমরা প্রথমে এরূপ করতাম (দুই হাত একত্রে মিলিয়ে দুই রানের মাঝখানে রাখতাম)। কিন্তু পরে আমাদেরকে এরূপ করতে নিষেধ করা হয়েছে এবং রুক্কুর সময় হীটুর উপর হাত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ও, রুকুর সময় রফউল ইয়াদাইন বা হাত উত্তোলন সম্পর্কে পরস্পর বিরোধী হাদীস রয়েছে। ইমাম ও আহমাদ ইবনে হাঙ্বলের মাযহাব মতে রফউল ইয়াদাইন করতে হবে। আহলে হাদীস. সম্প্রদায়ও রফউল ইয়াদাইন করে থাকেন। ইমাম আৰু হানীফার মতে এ সম্পর্বিতি হাদীস মানসুখ (রহিত) হয়ে গেছে। তাই হানাফী মাযহাবের লোকেরা রফউল ইয়দাইন করে না। শাহ্ ওয়ালিউল্লাহ দিহলাভী (রহ) বলেন £ “মহানবী (সা) কখনও রফউল ইয়াদাইন করতেন, আর কখনও করতেন না। সুতরাং উভয়টাই সুন্নাত। এর প্রত্যেকটাই সাহাবা, তাবিঈন ও তাদের পরবর্তী লোকদের এক এক দল গ্রহণ করেছেন এবং প্রত্যেকের পক্ষেই দলীল-প্রমাণ রয়েছে। সুতরাং কোন সুন্নাত নিয়ে বাড়াবাড়ি করে পরস্পর ঝগড়ায় লিপ্ত হওয়া শরীআতের বিধান নয় (অনু )। www.pathagar.com
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।