জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

২০ আল-জামে আত-তিরমিযী সনদ ঃ হাদীসের মূল কথাটুকু যে সূত্র পরম্পরায় গ্রহ সংকলনকারী পর্যন্ত পৌছেছে তাকে সনদ বলে। এতে হাদীস বর্ণনাকারীদের নাম একের পর এক সন্জিত থাকে। মতন ঃ হাদীসের মুলকথা ও তার শব্দসমষ্টিকে মতন বলে। মারফ্‌ ঃ যে হাদীসের সনদ (বর্ণনা পরম্পরা) রাসুলুল্লাহ (সা) পর্যন্ত পৌছেছে, অর্থাৎ যে সনদের ধারাবাহিকতা রাসৃলুন্লাহ (সা) থেকে হাদীসগ্রন্থ সংকলনকারী পর্যন্ত সুরক্ষিত আছে এবং মাঝখান থেকে কোন রাবীর নাম বাদ পড়েনি তাকে মারফ্‌ হাদীস বলে। মাওকৃফ ঃ যে হাদীসের বর্ণনাসূত্র উর্ধদিকে সাহাবী পর্যন্ত পৌছেছে, অর্থাৎ যে সনদসূত্রে কোন সাহাবীর কথা বা কাজ বা অনুমোদন বর্ণিত হয়েছে তাকে মাওকৃফ হাদীস বলে। এর অপর নাম আছার। মাকতৃ ঃ যে হাদীসের সনদ কোন তাবিঈ পর্যন্ত পৌছেছে_ তাকে মাকতৃ হাদীস বলে। মুযুতারাব ঃ যে হাদীসের রাবী হাদীসের মতন বা সনদকে বিভিন্ন প্রকারে গোলমাল করে বর্ণনা করেছেন সে হাদীসকে হাদীসে মুযুতারাব বলে। যে পর্যন্ত না এর কোনরূপ সমধ্বয় সাধন সম্ভবপর হয়, সে পর্যন্ত এই সম্পর্কে তাওয়াকুফ (অপেক্ষা) করতে হবে অর্থাৎ এই ধরনের রিওয়ায়াত প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। মুদ্রায ঃ যে হাদীসের মধ্যে রাবী নিজের অথবা অপরের উক্তিকে প্রক্ষেপ করেছেন সে হাদীসকে মুদ্রায (প্রক্ষিপ্ত) বলে। যদি এটি দ্বারা কোন শব্দ বা বাক্যের অর্থ প্রকাশ হয় এবং একে মুদ্রায় বলে সহজে বুঝা যায়, তবে তা দৃষণীয় নয়। মুত্তাসিল £ যে হাদীসের সনদের ধারাবাহিকতা উপর থেকে নীচ পর্যন্ত পূর্ণরূপে রক্ষিত আছে, কোন স্তরেই কোন রাবীর নাম বাদ পড়েনি তাকে মুত্তাসিল হাদীস বলে। মুনকাতি ঃ যে হাদীসের সনদের ধারাবাহিকতা রক্ষিত হয়নি, মাঝখানের কোন এক স্তরে কোন রাবীর নাম বাদ পড়েছে তাকে মুনকাতি হাদীস বলে। আর এই বাদ পড়াকে , বলে ‘ইনকিতা’। মুরসাল ঃ যে হাদীসের সনদের ইনকিতা শেষের দিকে হয়েছে, অর্থাৎ সাহাবীর নাম বাদ পড়েছে এবং তাবিঈ সরাসরি রাসূলুল্লাহ (সা)-এর উল্লেখ করে হাদীস বর্ণনা করেছেন তাকে মুরসাল হাদীস বলে। মুআল্লাক £ সনদের ইনকিতা প্রথম দিকে হলে, অর্থাৎ সাহাবীর পর এক বা একাধিক রাবীর নাম বাদ পড়লে তাকে মুআল্লাক হাদীস বলে। মারলফ ও মুনকার ঃ কোন দুর্বল রাবীর বর্ণিত হাদীস অপর কোন দুর্বল রাবীর বর্ণিত হাদীসের বিরোধী হলে অপেক্ষাকৃত কম দুর্বল রাবীর হাদীসকে মারুফ বলে এবং অপর রাবীর হাদীসটিকে মুনকার বলে। মুনকার হাদীস গ্রহণযোগ্য নয়। সহীহ ঃ যে মুত্তাসিল হাদীসের সনদে উল্লেখিত প্রত্যেক রাবীই পূর্ণ আদালত ও যাবৃত গুণ সম্পন্ন এবং হাদীসটি যাবতীয় দোষ-ত্রুটিমুক্ত তাকে সহীহ হাদীস বলে। www.pathagar.com

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।