২০৬ আল-জামে আত-তিরমিষযী' করতে হবে না। তিনি প্রথম দিকে নিঃশব্দে কিরাআত পাঠ করা নামাযে সূরা ফাতিহা পাঠ করার পক্ষপাতী ছিলেন। হানাফী আলেম মোল্লা আলী কারী, আল্লামা আবুল হাসান সিন্ধী, আবদুল হাই লাখনাবী ও রশীদ আহমাদ গাংগোহী (রহ) সালাতে সিরসির মধ্যে সূরা ফাতিহা পাঠ করতেন। BLL UR LUE CE SUSE GS ed UL সম্পর্কে আমি যতটুকু রছি তার আলোকে অধিকতর সঠিক পন্থা এই যে, ইমাম যখন উচ্চস্বরে ফাতিহা পাঠ করবে তখন মুক্তাদীগণ চুপ থাকবে, আর ইমাম যখন অনুচ্চ স্বরে পাঠ করবে তখন মুক্তাদীরাও সূরা ফাতিহা পাঠ করবে। এই পন্থায় কুরআান এবং হাদীসের কোন নির্দেশের বিরোধিতা করার কোন সন্দেহ থাকে না এবং যাবতীয় দলীল সামনে রেখে এরূপ একটি মধ্যম পন্থা অবলম্বন করা যেতে পারে। ইমাম মালিক এবং ইমাম আহমাদ এ পন্থা অবলম্বন করেছেন। কিন্তু যে ব্যক্তি কোন অবস্থায়ই ইমামের পেছনে ফাতিহা পাঠ করে না, অথবা সর্বাবস্থায় ফাতিহা পাঠ করে- আমরা এটা বলতে পারি না যে, তার নামায হয় না। কেননা উভয় মতের সপক্ষে দলীল বর্তমান রয়েছে এবং এই ব্যক্তি জেনে বুঝে ভাবে নির্দেশের বিরোধিতা করছে না, বরং তার কাছে দলীলের ভিত্তিতে যে মত প্রমাণিত তার উপর আমল করছে (রাসায়েল-মাসায়েল, ১ম খণ্ড, পৃ'১৭৯, ১৮৯)। -ভেনুশ্াল বহ) যে ব্যক্তি নামাযে সূরা ফাতিহা পড়েনি তার নামায হয়নিঃ সূরা ফাতিহাকে কেন্দ্র করে ইমাম আবু হানীফা ও ইমাম শাফিঈর মধ্যে দুইটি বিষয়ে মতবিরোধ রয়েছে। একঃ নামাযে সূরা ফাতিহা পড়া ফরয না ওয়াজিব না সুন্নাত? ইমাম আবু হানীফার মতে, নামাযে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। অনুচ্ছেদে উল্লেখিত হাদীসের দৃষ্টিতে ইমাম শাফিঈ নামাযে। সূরা ফাতিহা পড়া ফরয মনে করেন। ইমাম আবু হানীফা তাঁর মতের পক্ষে দলীল দিয়ে বলেন, এ হাদীসটি খবরে ওয়াহেদ। আর খবরে ওয়াহেদ পর্যায়ের হাদীস দিয়ে কুরআনের অধিক হুকুম (ফরয) সাবেত করা যায় না। দুইঃ সূরা ফাতিহা পড়া ইমাম, মুকতাদী এবং একাকী নামায় আদায়কারী সকলের জন্য ওয়াজিব কি না? ইমাম শাফিঈর মতে সকলের জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তিনি হাদীসে উল্লেখিত “মান” (যে কোন ব্যক্তি) শব্দের প্রেক্ষিতে মুকতাদীর উপরও ফাতিহা পড়া ওয়াজিব বলে সাব্যস্ত করেন। কেননা শব্দটি সাধারণ অর্থ জ্ঞাপক। এ শব্দের মধ্যে ইমাম, মুকতাদী প্রযোজ্য নয়। তিনি কুরআনের আয়াত, রাসূলের হাদীস এবং এ সম্পর্কে যে সকল ভীতি এসেছে তার পরিপ্রেক্ষিতে ফাতিহা পড়ার সাধারণ নির্দেশ থেকে মুকতাদীকে বাদ দিয়েছেন। নিরদেশসমূহ এইঃ একঃ আল্লাহ তাআলা বলেনঃ “যখন কৃরআন পড়া হয়, তোমরা তা মনোযোগ সহকারে শুনো এবং নীরবতা! অবলম্বন কর”- (সূরা আরাফ £ ২০৪)। ইমাম শাফিঈর মতেও এ আয়াত ইমামের পেছনে কিরাআত পড়া সম্পর্কে নাযিল হয়েছে। অবশ্য তাঁর মতে পরবর্তী সময়ে এ আয়াতের হুকুম মানসূখ হয়ে যায়। কারো কারো মতে এ আয়াত খুতবা সম্পর্কে নাযিল হয়েছে। অপর একদল আলেমের মতে এ আয়াত অন্য বিষয়ে নাযিল হয়েছে। তবে প্রথম মতটিই সর্বাধিক সহীহ! দুই £ নবী সায্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন £ “যে ব্যক্তি নামায পড়েছে, অথচ তাতে সূরা ফাতিহা পড়েনি, সে নামায়ই পড়েনি, তবে ইমামের পেছনে নামায পড়ে থাকলে স্বতন্ত্র কথা”। তিন ঃ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন ঃ "যে ব্যক্তি ইমামের পেছনে কিরাআত পড়ে তার জন্য বড়ই পরিতাপ, তার মুখে যেন মাটি পড়ে”। www.pathagar.com
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।