£68 : আল-জামে আত-তিরমিযী চেয়ে অন্য কাউকে ইসলামে বিদআতের প্রচলন করার প্রতি এত বেশী ঘৃণা ও শত্রুতা পোষণ করতে দেখিনি। তিনি আরো বললেন, আমি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, আবু বাকর (রা), উমার (রা) ও উসমান (রা)-এর সাথে নামায পড়েছি। কিন্তু তাদের কাউকে বিসমিল্লাহ সশব্দে বলতে শুনিনি। অতএব তুমিও (বিসমিল্লাহ) সশব্দে পড় না। যখন তুমি নামায পড়বে তখন 'আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন-এর মাধ্যমে কিরাআত শুরু করবে- (না, ই)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবা (রা) এ হাদীস অনুযায়ী আমল করেছেন (তাসমিয়া চুপে চুপে পড়েছেন)। আবু বাক্র, উমার, উসমান ও আলী রাদিয়াল্লাহ আনহুম তাদের অন্যতম । অধিকাংশ তাবিঈ এই মতের অনুসারী। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক; আহমাদ ও ইসহাক এ মত গ্রহণ করেছেন। তাঁরা বলেছেন, তাসমিয়া জোরে পড়বে না, বরং আস্তে পড়বে। অনুচ্ছেদ £ ৬৯ বিসমিল্লাহির রহমানির রাহীম সশব্দে পড়া। Ao IE LEA in Lol BS LE ol Eo NY Ado AE IG LE ol of AE eS Ye Yel . ei) >| Jl ~~ Pp লে ie Ear dl ২৩৩। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘বিসমিল্লাহির রহমানির রাহীম’ দিয়ে নামায শুরু করতেন।১১১ আবু ঈসা বলেন, এ হাদীসের সনদ তেমন শক্তিশালী নয়। মহানবী (সা)-এর একদল বিশেষজ্ঞ সাহাবা এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাদের মধ্যে রয়েছেন আবু হরায়রা, ইবনে উমার, ইবনে আব্বাস ও ইবনে যুবায়ের রাদিয়াল্লাহু আনহম। তাবিঈদের . একদল এই মত গ্রহণ করেছেন এবং বলেছেন, সূরা ফাতিহা ও অন্যান্য সূরার মত ' বিসমিল্লাহও সশব্দে পড়তে হবে। ইমাম শাফিঈ, ইসমাঈল ইবনে হাম্মাদ এবং আবু খালিদ কুফী এই মত সমর্থন করেছেন। অনুচ্ছেদ £ঃ ৭০ সূরা ফাতিহার মাধ্যমে নামাযের কিরাআত শুরু করা। 8 JU ~~ Le DUS Le BLE VCS LS CE Yr ১১১’ কতিপয় হাদীসে দেখা যায়, রাসুলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম শব্দ করে নামাযে বিসমিল্লাহ পড়েছেন। আবার কতিপয় হাদীস থেকে জানা যায়, তিন নীরবে বিস্মিন্লাহ পড়তেন। আমরা সাধারণভাবে মনে করতে পারি, তিনি কখনো সশব্দে আবার কখনো নীরবে বিসমিল্লাহ পড়েছেন। হানাফী ফিক্হবিদগণ নীরবে পড়ার নীতি গ্রহণ করেছেন। অনুচ্চ স্বরে বিসমিল্লাহ পড়া সম্পর্কিত হাদীস মুসলিম, ইবনে মাজা, ও তাবারানীতে উল্লেখ আছে (অনু )। www.pathagar.com
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।