আবওয়াবুস সালাত ১৯৯ ২২৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £' তোমাদের কেউ লোকদের ইমামতি করলে সে যেন নামায) সংক্ষেপ করে। কেননা. তাদের মধ্যে ছোট বালক, দুর্বল ও অসুস্থ লোক থাকতে পারে। যখন সে একাকি নামাথ পড়ে, তখন নিজ ইচ্ছামত (দীর্ঘ করে) পড়তে পারে- (মা, আ, বু, মু, দা, না)।১০ আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আদী ইবনে হাতেম, আবুল আস, আবু মাসউদ, জাবির ইবনে আবদুল্লাহ ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহম . থেকেও হাদীস বর্ণিত আছে। দুর্বল, বৃদ্ধ ও রুগ্নদের কষ্ট হওয়ার আশংকায় অধিকাংশ বিশেষজ্ঞ আলেম বলেছেন, ইমাম যেন নামায দীর্ঘায়িত না করে। Ao. - TL HE IG be DE Ls Ble nl EG LS ES Yo IE ESE Ct os ale Do dl ২২৫। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি . ওয়াসাল্লাম সব লোকের চেয়ে অধিক সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ নামায আদায়কারী ছিলেন- (বু, মু, আ)। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। যে কুরআনের অর্থ বুঝে না, শুধু কুরআনের শব্দসমূহ মুখস্ত করেছে মাত্র। যেমন আমাদের যুগে এরূপই মনে করা হয়। হযরত উমার (রা) সম্পর্কে বণিত ঘটনাও ইমাম আবু হানীফার এই মতের সহায়ক। তাঁর সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি সূরা বাকারা দুই বছরে মুখন্ত করেছেন। উমার ররা)-র সূরা বাকারা মুখস্ত করা বলতে আমাদের মত মুখস্ত বা হেফজ করা বুঝালে এর জন্য তার দুই বছরের প্রয়োজন হত না -(মাহমুদ)। ১১০. মহানবী (সা)-এর এ বাক্য একাকী নামায আদায়কারী ব্যক্তি এবং ইমামদের জন্য একটি নীতি নির্ধারণ করে দেয়। অর্থাৎ ইমাম হলে নামায সংক্ষেপ করে পড়তে হবে, আর একাকী নামায পড়লে কিরাআত ইচ্ছামত দীর্ঘ বা সংক্ষিপ্ত করে পড়া যাবে। হাদীসের অর্থ এই নয় যে, ইচ্ছা করলে মাকরূহ এবং নিষিদ্ধ সময়েও নামায পড়া যাবে। ইমাম শাফিঈ ২া7সর উলেখিত ব্যাখ্যায় ইমাম আবু হানীফার সাথে এক্যমত পোষণ করেছেন। ইমাম শাফিঈ ঠিক এরূপ অন্য জায়গায় ইমাম আবু হানীফার মতের বিরোধিতা করেছেন। যেমন নবী সাল্লান্পাহ্ আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের খাদেমদের সব্বোধন করে বলেছেন £ "কোন ব্যক্তি এই ঘরযে কোন সময় তাওয়াফ করতে এবং এখানে নামায পড়তে চাইলে তোমরা তাকে বাধা দেবে না”। কিন্তু ইমাম শাফিঈ এই হাদীস থেকে দলীল নিয়ে বলেন, মক্কা শরীফে মাকরূহ সময়েও নামায পড়া জায়েয আছে। অথচ নবী করীম (সা)-এর এ বাণী ছিল কাবার খাদেমদের জন্য একটি নীতি স্বরূপ। হাদীসের অর্থ এই যে, তোমরা কাউকে তাওয়াফ করতে এবং মাকরূহ সয়ম চলে যাওয়ার পর অন্য যে কোন সময়ে নামায পড়তে চাইলে বাধা দিও না। কেননা হাদীসে মাকরূহ সময়ে নামায পড়তে নিষেধ করা হয়েছে। সূতরাং নবী করীম (সা)-এর বাণীর অর্থ, মাকরূহ সময় চলে যাওয়ার পর যে কোন সময় নামায পড়তে পারবে -(মাহমূদ)। (এটাই যদি সঠিক ব্যাখ্যা হত তবে হাদীসে “বাধা দেয়া” শব্দটি থাকার কোন অথ হয় না) । www.pathagar.com
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।