জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-জামে আত-তিরমিযী ১১ যায়। অতএব যে হাদীসে এ ধরনের কোন ঘটনার বা কাজের উল্লেখ পাওয়া যায় তাকে তাকরীরী (সমর্থনমূলক) হাদীস বলে। হাদীসের অপর নাম সুন্নাহ। সুন্নাহ্‌ শব্দের অর্থ চলার পথ, কর্মের নীতি ও পদ্ধতি। যে পন্থা ও নীতি মহানবী (সা) অবলম্বন করতেন তা-ই সুন্নাতুন-নবী (সা)। অন্য কথায় রাসূলুল্লাহ্‌ (সা) কর্তৃক প্রচারিত উচ্চতম আদর্শই সুন্নাহ্‌! কুরআন মজীদে মহোত্তম ও সুন্দরতম আদর্শ বলতে এই সুন্নাহ্‌কেই বুঝানো হয়েছে। ফিক্‌হ-এর পরিভাষায় সুন্নাত বলতে ফরয ও ওয়াজিব ব্যতীত ইবাদতরূপে যা করা হয় তা বুঝায়, যেমন সুম্নাত নামায। হাদীসকে আরবী ভাষায় খবরও বলা হয়। তবে খবর শব্দটি যুগপৎ্ভাবে হাদীস ও ইতিহাস উভয়টিকেই বুঝায়। আছার শব্দটিও কখনও কখনও রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাদীস নির্দেশ করে। কিন্তু অনেকেই হাদীস ও আছার-এর মধ্যে পার্থক্য করেন। তাঁদের মতে সাহাবীদের থেকে শরীআত সম্পর্কে যাকিছু উদ্ধৃত হয়েছে তাকে আছার বলে। তবে এ ব্যাপারে সবাই একমত যে, শরীআত সম্পর্কে সাহাবীদের নিজস্বভাবে কোন বিধান দেওয়ার প্রশ্নই উঠে না। কাজেই এ ব্যাপারে তীদের উদ্ধৃতিসমূহ মূলতঃ রাসুলুল্লাহ (সা)-এর উদ্ধৃতি। কিন্তু কোন কারণে শুরুতে তাঁরা রাসুলুল্লাহ (সা)-এর নাম উল্লেখ করেননি। উসূলে হাদীসের পরিভাষায় এসব আছারকে বলা হয় ‘মাওকুফ’ হাদীস। ইল্‌মে হাদীসের কতিপয় পরিভাষা সাহাবী ঃ যে ব্যক্তি ঈমানের সংগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ.আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন বা তাঁকে দেখেছেন ও তাঁর একটি হাদীস বর্ণনা করেছেন, অথবা জীবনে একবার তীকে দেখেছেন এবং ঈমানের সংগে মৃত্যুবরণ করেছেন তাঁকে রাসূলুল্লাহ (সা)-এর সাহাবী বলে। তাবিঈ ঃ যিনি রাসূলুল্লাহ (সা)-এর কোন সাহাবীর নিকট হাদীস শিক্ষা করেছেন অথবা অন্ততপক্ষে তাঁকে দেখেছেন এবং মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছেন তাঁকে তাবিঈ বলে। মুহাদ্দিস £ যে ব্যক্তি হাদীস চর্চা করেন এবং বহুসংখ্যক হাদীসের সনদ, ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন তীকে মুহাদ্দিস বলে। শায়খাইনঃ সাহাবীদের মধ্যে আবু বাক্র ও উমার (রা)-কে একত্রে শায়খাইন বলা হয়' কিন্তু হাদীস শাস্ত্রে ইমাম বুখারী ও ইমাম মুসলিম (রহ)-কে এবং ফিক্‌হ-এর পরিভাষায় ইমাম আবু হানীফা ও আবু ইউসুফ (রহ)-কে একত্রে শায়খাইন বলা হয়। রিজাল ঃ হাদীসের রাবী সমষ্টিকে রিজাল বলে। যে শাস্ত্রে রাবীগণের জীবনী বর্ণনা করা হয়েছে তাকে আসমাউর-রিজাল বলে। রিওয়ায়াত ঃ হাদীস বর্ণনা করাকে রিওয়ায়াত বলে। কখনও কখনও মূল হাদীসকেও রিওয়ায়াত বলা হয়। যেমন এই কথার সমর্থনে একটি রিওয়ায়াত (হাদীস) আছে। www.pathagar.com

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।