জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

‘১ 'আল- -জামে আত-তিরমিষযী' '।২২৩। আওস ইবনে দামআজ (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু মাসউদ আনসারী (রা)- কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ . যে ব্যক্তি কুরআন অধিক জানে সে লোকদের ইমামতি করবে। যদি কুরআন পড়ায় সবাই সমান হয়, তাহলে যে ব্যক্তি অধিক হাদীস (সুন্নাহ) জানে। যদি সুন্নাহর বেলায়ও সবাই সমান হয়, তাহলে যে ব্যক্তি প্রথম হিজরত করেছে। যদি এ ব্যাপারেও সবাই সমান হয়, তাহলে যে ব্যক্তি বয়সে বড়! কোন ব্যক্তি যেন অন্যের অধিকার ও প্রভাবিত এলাকায় তার সম্মতি ব্যতীত ইমামতি না করে এবং তার অনুমতি ব্যতীত তার বাড়িতে তার নিদিষ্ট আসনে না বসে। মাহমুদ বলেন, ইবনে নুমাইর তাঁর হাদীসে (আকসারুহুম সিন্নান- এর স্থলে) 'আকদামুহুম সিন্নান’ বর্ণনা করেছেন (যে ব্যক্তি বয়ভ্যেষ্ঠ)- (আ, মু, দা, না, ই)।১০৯ আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু সাঈদ, আনাস ইবনে মালিক, মালিক ইবনে হুয়াইরিস ও আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞগণ বলেছেন, যে ব্যক্তি কুরআন ও হাদীসে রাসূলে অধিক জ্ঞানী, সে-ই লোকদের ইমামতি করার অধিক হকদার। তাঁরা আরো বলেছেন, বাড়ির মালিক ইমামতি করার ব্যাপারে অধিক হকদার। কতিপয় বিশেষজ্ঞ বলেছেন, বাড়ির মালিকের অনুমতি সাপেক্ষে যে কেউ ইমামতি করতে পারে। কিন্তু কতেকে এটা পছন্দ করেননি! তীঁরা বলেছেন, বাড়ির মালিকের ইমামতি করাটাই সুন্নাত। ইমাম আহমাদ বলেন, মহানবী (সা)-এর বাণী £ "অন্যের অধিকার ও প্রভাবিত এলাকায় কেউ য়েন ইমামতি না করে এবং তার সম্মানের আসনে তার অনুমতি ছাড়া না বসে”- এখানে: বসার অনুমতি দিলে তার মধ্যে ইমামতি করার অনুমতিও নিহিত রয়েছে। অনুচ্ছেদ £৬৩ ইমাম নামায সংক্ষিপ্ত করবে। of GN Al be dl LF ill CS LT Bo -YYt nl; IG Edis SY ny El - fb EA EE A = rs 0 EAE HE "১০৯. এ হাদীস প্রকাশ্য অর্থের দিক থেকে ইয়াম আবু হানীফার মাযহাবের বিপরীত। হাদীসে উল্লেখিত "আকরাউ* শব্দের অর্থ এমন ব্যক্তি যে কুরআনের বিস্তারিত জ্ঞান রাখে এবং যে কূরআনের যাবতীয় নির্দেশ যথা-ওয়াজিব, ফরয এবং আমর- নেহী ও আদেশ- নিধেষ সম্পর্কে: ওয়াকিফহাল রয়েছে। এমন ব্যক্তি অবশ্যই এক জন আলেম না হয়ে পারে না। এতে প্রমাণিত হয় " যে, আলেম ব্যক্তিই ইমামতির সবচেয়ে বেশী হকদার। "আকরাউ” শব্দের অথ এমন ব্যক্তি নয় www.pathagar.com

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।