জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪ অ৷ল-জামে আত-তিরমিযী আবু ঈসা বলেন, আনাস (রা) থেরে বর্ণিত হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে কুররা ইবনে ইয়াস আল-মুযানী (রা) থেকেও বর্ণিত হাদীস আছে। ইমাম আহমাদ ও ইসহাকের মতে, দুই খুঁটির মাঝখানে নামাযের কাতার করা মাকরূহ। কতিপয় বিশেষজ্ঞ আলেম এর অনুমতি ব্যক্ত করেছেন। অনুচ্ছেদ $3৫৮ 'কাঁতারের পেছনে একাকী দাড়িয়ে নামায পড়া onl Jo ie > Ee) HES IEE ANA Ae a EG BIL mis Gm Sod ln 30 BIG SU ih SS ৬ JG al on Ae nal dE dt I AG ES 0 os al Ul do 5 5 il + Hal sw SA, a0 do ২১৮। হিলাল ইবনে ইয়াসাফ (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, যিয়াদ ইবনে আবুল যাদ আমার হাত ধরলেন। এ সময়ে আমরা রান্ধা নামক স্থানে ছিলাম। তিনি আমাকে অ্র্ মুরব্বীর কাছে নিয়ে গেলেন। তিনি ছিলেন আসাদ গোত্রের ওয়াবিসা ইবনে মাবাদ' (রা)। যিয়াদ বললেন, আমাকে এই মুররবী বলেছেন, এক ব্যক্তি কাতারের পেছনে একাকী দীড়িয়ে নামায পড়ছিল। মুরব্বী লোকটি শুনছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনর্বার নামায পড়ার নিদেশ দিলেন- (না, ই, দা, আ)।. আবু ঈসা বলেন, ওয়াবিসার হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আলী ইবনে শাইবান ও ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। কতিপয় বিশেষজ্ঞ আলেম কাতারের পেছনে একাকি দাঁড়িয়ে নামায পড়া মাকরূহ বলেছেন। তীরা আরো বলেছেন, কেউ এভাবে নামায পড়লে তাকে পুনরায় নামায পড়তে হবে। ইমাম আহমাদ ও ইসহাক এমত গ্রহণ করেছেন। অপর দল বলেছেন, নামায হয়ে যাবে। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, (আবূ হানীফা) ও শাফিঈ এমত গ্রহণ করেছেন। কুফাবাসীদের একদল ওয়াবিসার হাদীসের ভিত্তিতে বলেছেন, সারির পেছনে একাকি দাঁড়িয়ে নামায পড়লে তা পুনর্বার পড়তে হবে। এদের মধ্যে রয়েছেন হাম্মাদ, ইবনে আবু লাইলা ও ওয়াকী। হিলাল ইবনে ইয়াসাফের কাছ থেকে প্রাপ্ত হুসাইনের হাদীসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। যেমন আবুল আহওয়াস যিয়াদ ইবনে আবুল যাদ থেকে, তিনি ওয়াবিসা থেকে ‘বর্ণনা করেছেন। হুসাইনের হাদীস থেকে জানা যায়, হিলাল ওয়াবিসার সাক্ষাত পেয়েছেন। এ ব্যাপারে হাদীস বিশারদদের মধ্যে মতভেদ রয়েছে। কতিপয় লোক বলেছেন, হিলালের www.pathagar.com

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।