জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

প্ৰসংগ কথা মহান আল্লাহ্‌র জন্য সমস্ত প্রশংসা যিনি আমাদের হেদায়াতের পথে পরিচালিত করেছেন। তিনি পথ না দেখালে আমরা কখনও হেদায়াত লাভ করতে পারতাম না।. সালাত ও সালাম তীর প্রিয় হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)-এর উপর। তাঁর পরিবার- পরিজন ও সাহাবীগণের উপরও আল্লাহ্র অনুগ্রহ বর্ষিত হোক। হাদীস মুসলিম মিল্লাতের এক অমূল্য. সম্পদ, ইসলামী শরীআতের অপরিহার্য উৎস এবং ইসলামী জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি। কুরআন মজীদ যেখানে ইসলামী জীবনব্যবস্থার মৌলনীতি পেশ করে, হাদীস সেখানে এই মৌলনীতির বিস্তারিত বিশ্লেষণ ও তা বাস্তবায়নের কার্যকর পন্থা বলে দেয়। কুরআন ইসলামের প্রদীপ স্তম্ভ, হাদীস তার বিচ্ছুরিত আলো। ইসলামী জ্ঞান-বিজ্ঞানে কুরআন যেন হৃৎপিন্ড এবং হাদীস এই হৃৎপিন্ডের সাথে সংযুক্ত ধমনী। তা জ্ঞানের বিশাল ক্ষেত্রে প্রতিনিয়ত তাজা তপ্ত শোণিতধারা প্রবাহিত করে এর অংগ-প্রত্যংগকে অব্যাহতভাবে সতেজ ও সক্রিয় রাখে। হাদীস একদিকে যেমন আল-কুরআনের নির্ভুল ব্যাখ্যা দেয়, অন্যদিকে তা পেশ করে কুরআনের ধারক ও বাহক মহানবী সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনচরিত, -কর্মনীতি ও আদর্শ এবং তীর কথা ও কাজ, হিদায়াত ও উপদেশের বিস্তারিত বিবরণ। এজন্যই ইসলামী জীবনবিধানে কুরআনে হাকীমের পরপরই হাদীসের স্থান। আখিরী নবী ও রাসূল হযরত মুহাম্মাদ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম কুরআনের ধারক ও বাহক, কুরআন তাঁর উপরই নাযিল হয়। আল্লাহ্‌ তাআলা তীর কিতাবে মানবজাতিকে একটি আদর্শ অনুসরণের ও অনেক বিধিবিধান পালনের নির্দেশ দিয়েছেন, কিন্তু তা বাস্তবায়নের বিস্তারিত বিবরণ দান করেননি। তিনি এর ভার ন্যস্ত করেছেন রাসূলুল্লাহ্‌ (স)-এর উপর। তিনি নিজের কথা, কাজ ও আচার-আচরণের মাধ্যমে কুরআনের আদর্শ ও বিধান বাস্তবায়নের পন্থা ও নিয়ম-কানুন বলে দিয়েছেন। কুরআনকে কেন্দ্র করেই তিনি ইসলামের এক পূর্ণাঙ্গ জীবনাদর্শ ও জীবনবিধান পেশ করেছেন। অন্য কথায়, কুরআন মজীদের শিক্ষা ও নির্দেশসমূহ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য মহানবী (সা) যে পন্থা অবলহ্বনন করেছেন তা-ই হচ্ছে হাদীস। হাদীসও যে ওহীর সূত্রে প্রাপ্ত এবং তা শরীআতের মৌল বিধান পেশ করে তার প্রমাণ কুরআন ও মহানবী (স৷)-এর বাণীর মধ্যেই বর্তমান রয়েছে। মহান আল্লাহ্‌ তীর প্রিয় নবী সম্পর্কে বলেনঃ ib 22 IAG cl oe Gh Ly বতিনি নেৰী) নিজের ইচ্ছামত কোন কথা বলেন না, যা বলেন তা সবই আনল্লাহন্ন ওহী -(সূরা নাজসম £৩, ৪)। www.pathagar.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।