ls 4 আল-জামে আত-তিরমিযী আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে ইবনে মাসউদ, আইশা, উনাইসা, আনাস, আবু যার ও সামুরা রাদিয়াল্লাহু আনহম থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে উমার (রা)-র বর্ণিত হাদীসটি হাসান এবং সহীহ। রাত থাকতে আযান দেওয়ার ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। তাদের কতেকে বলেছেন, মুয়াযযিন রাতে সুবহে সাদিকের পূর্বে আযান দিলে তা জায়েয এবং এটা পুনর্বার দেওয়ার প্রয়োজন নেই। ইমাম মালিক, শাফিঈ, ইবনুল মুবারক, আহমাদ ও ইসহাকের এটাই মত। অন্য দল বলেছেন, রাত (অধিক) থাকতে আযান দিলে তা পুনরায় দিতে হবে। সুফিয়ান সাওরী এই মত ব্যক্ত করেছেন। হাম্মাদ আইউবের সূত্রে, তিনি নাফের সূত্রে, তিনি ইবনে উমারের কাছ থেকে বর্ণনা করেছেনঃ Erste HAL 2 dr dl LAG LL SH I Sl “একদা বিলাল (রা) রাত থাকতে আযান দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনর্বার আযান দেওয়ার নির্দেশ দিলেন। (তিনি বললেন,) লোকেরা ঘুমিয়ে পড়েছে।” আবু ঈসা বলেন, এ হাদীসটি সুরক্ষিত নয়। উবায়দুল্লাহ ইবনে উমার (রা) ও অন্যরা নাফের মাধ্যমে ইবনে উমার (রা)-র কাছ থেকে মহানবী (সা)-এর যে হাদীসটি বর্ণন৷ করেছেন সেটাই সহীহ। বর্ণনাটি নিন্নরূপ 8 shes wh G0, ais ‘bs 2,0 Bz er Bac? se ‘ pe pl onl O54 > ils LG HL 55 FH " নবী (সা) বলেন, "বিলাল রাত থাকতে আযান দেয়। অতএব তোমরা (আবদুল্লাহ)' ইবনে উন্মে মাকতৃমের আযান না শুনা পর্যন্ত পানাহার করতে থাক।* আবদূল আযীয ইবনে আবু রাওয়াদ নাফের সূত্রে বর্ণনা করেছেনঃ SEY Ls Ss AG LL SS G5 BH "উমার (রা)-র মুয়াযযিন রাত থাকতেই আযান দিলেন। উমার (রা) তাকে পুনর্বার আযান দেওয়ার নির্দেশ দিলেন।” এই বৰ্ণনাটিও সহীহ নয়। কেননা নাফে এবং উমারের মাঝখানের একজন রাবী ছুটে গেছে। সম্ভবতঃ হা্মাদ ইবনে সালামা এ হাদীসটি বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবনে. উমারের বর্ণনাটিই সহীহ। একাধিক রাবী নাফের সূত্রে ইবনে উমারের এ হাদীসটি বর্ণন৷ করেছেন। যুহরী সালেমের সূত্রে, তিনি ইবনে উমার (রা)-র সূত্রে বর্ণনা করেছেন, নবী "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “বিলাল রাত থাকতে আযান দেয়"-।” আবু ঈসা বলেন, হাম্মাদ কর্তৃক বর্ণিত হাদীসটি যদি সহীহ হয় তাহলে এই হাদীসের কোন অর্থ হয় না যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ "বিলাল রাত থাকতে আযান দেয়-_।” বিলাল (রা) যখন ফজর উদয় হওয়ার পূর্বে আযান www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।