আবওয়াবুস সালাত "১৭৭ ১৯৪। সালেম (রহ) থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন £ বিলাল রাত থাকতে আযান দেয়। অতএব তোমরা ইবনে উম্মে মাকতুমের আযান না শুনা পর্যন্ত পানাহার কর-(বু, মু)। মাকতূমের আযান দেয়া প্রমাণ করে যে, বিলালের আযান নামাযের জন্য ছিল না। তাছাড়া . বিলালের আযান সম্পর্কে অন্যত্র বর্ণিত আছে ঃ “বিলাল এইজন্য আযান দেয় যেন ইবাদতে নিমগ্ন ব্যক্তিরা ঘরে ফিরে যায় এবং ঘুমন্ত ব্যক্তিরা জেগে উঠে”। সূতরাং এতে স্পষ্ট বুঝা যায় যে, তাঁর আযান নামাযের জন্য ছিল না। এতদ্যতীত সকালের আযান রাতের সেলোয় দেয়ার বিধান থাকলে সুফিয়ান ইবনে সাঈদকে যখন প্রকাশিত হওয়ার আগে আযান দেয়া যাবে না”? এমনিভাবে হযরত আলকামা (র) মন্ধার রাস্তায় কোন এক মুয়াযযিনকে রাত শেষ হওয়ার আগেই আযান দিতে শুনে বলেন, "এই ব্যক্তি নবী আলাইহিস সালামের বিরোধিতা করছে”। এসকল হাদীস প্রমাণ করে যে, ভোরের আগে আযান দেয়ার কোন বিধান নেই। আর বিলারের আযান নামাযের জন্য ছিল না, বরং তা ছিল ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে জাগাবার জন্য এবং ইবাদতে নিমগ্ন ব্যক্তিকে ঘরে ফিরে যাওয়ার জন্য (সাহরী খাওয়ার উদ্দেশ্যে) ইমাম আবু হানীফার অভিমত কিয়াস ও হাদীসের বর্ণনার সাথে সংগতিপূর্ণ। কিয়াসের বর্ণনা এই যে, ইমাম শাফিঈ এবং অন্যান্য আলেম একমত হয়ে বলেন, মাগরিব, আসর, এশা এবং যোহর নামাযের ওয়াক্ত হওয়ার পূর্বে আযান দেয়া জায়েয নেই। তাঁরা শুধু ফজরের আযানের বেলায় মতবিরোধ করেছেন। তাদের মতে ফজরের আযান ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে দেয়া জায়েয আছে। কিন্তু ইমাম আবু হানীফা ফজরের নামাযকেও অন্যান্য নামাযের উপর কিয়াস করে বলেন, এ নামাযের জন্যও ওয়াক্ত শুরু হওয়ার আগে আযান দেয়া জায়েয নেই। ওয়াক্ত হওয়ার পূর্বে বিলাল (রা) কেন আযান দিতেন রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম তার কারণ ব্যাখ্যা করে বলেছেনঃ “যাতে তোমাদের ঘুমন্ত ব্যক্তি্না সতর্ক হতে পারে”। মহানবী (সা)-এর যুগে (ভোররাতে) দূই বার আযান দেয়া হত।(বাইতুল্লাহ শরীফ ও মসজিদে নববীতে এখনও এ নিয়ম চালু আছে-অনুবাদক)। ঘুমন্ত ব্যক্তিদেরকে জাগাবার জন্য এবং "ইবাদতে রত ব্যক্তিদের ঘরে ফিরে যাওয়ার জন্য এক বার আযান দেয়া হত। ভোর উদয় হওয়ার পর নামাযের জন্য আরেক বার আযান দেয়া হত। এই দুই আযানের জন্য মুয়াযযিনও পৃথক পৃথক ছিলেন। একজন ছিলেন বিলাল (রা), তিনি তোর হওয়ার আগে রাত থাকতে আযান দিতেন। দ্বিতীয় মুয়ায্যিন ছিলেন অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উন্মে মাকতৃম (রা)। তিনি ফজর উদয় হওয়ার পর আযান দিতেন। এ কারণেই নবী (সা) বলেছেন £ “বিলাল রাত থাকতে আযান দেয়। অতএব তোমরা পানাহার করতে থাক যতক্ষণ না ইবনে উন্মে মাকতূম আযান দেয়”। পরবর্তী কালে অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা) ভোর হওয়ার আগে আযান. দিতেন যাতে ঘুমন্ত ব্যক্তিরা জেগে উঠে এবং ইবাদতে রত ব্যক্তিরা ঘরে ফিরে যায়। আর বিলাল (রা) তোর হওয়ার পর ফজরের নামাযের আযান দিতেন। নফল নামাযের জন্য'আযান দেয়ার ব্যাপারে ইমাম আবু হানীফা শরীআতের বিধান এবং নীতিমালার পর্যালোচনা করে বলেন, ওয়াজিব নামায, যেমন দুই ঈদের নামাযের জন্য আযান দেয়া হয় না। অনুরূপভাবে সুন্নাত নামাযের জন্যও আযান দেয়া হয় না, যেমন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের নামাযের জন্য আযান দেয়া হয় না। এই প্রেক্ষিতে নফল নামাযের জন্য আযান দেয়া জায়েয হবে না-(মাহমূদ)। www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।