জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

১৭৬ ‘জামে আত-তিরমিযী. ১৯৩। জাবির ইবনে সামুরা (রা) বলেন, রাসৃলুল্লাহ সা্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মুয়াযযিন (তাঁর জন্য) অপেক্ষা করতে থাকতেন এবং ইকামত দিতেন না। ষখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (তাঁর কামরা থেকে) বেরিয়ে আসতে দেখতেন তখনই নামাযের জন্য ইকামত দিতেন -(মু, দা, না)। ._ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। বিভিন্ন মনীষী এরূপই বলেছেন যে, মুয়াযযিন ‘আযানের অধিকারী এবং ইমাম ইকামতের অধিকারী (অর্থাৎ মুয়াযযিনের ইচ্ছায় আযান এবং ইমামের ইচ্ছায় ইকামত অনুষ্ঠিত হবে)। অনুচ্ছেদ £৩৭ রাত থাকতে (ফজরের) আযান দেওয়া সম্পর্কে lt ML 8 UE onl oF Sal Co LS CFS NA 230 (8G Jd, 5542 IS 51 IG ALS LE dr Le lt { PS nl nl 23 ass eS ৯৮ রাতের বেলায় আযান দেয়া। ইমাম তিরমিযীর এই শিরোনামের উদ্দেশ্য তাঁর নিজের মতকে প্রতিষ্ঠিত করা। তাঁর মতে ফজরের আযান রাতের বেলায় দেয়া জায়েয আছে। তিনি নিম্নবর্ণিত হাদীস থেকে দলীল নেন। সালেম (র) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “বিলাল রাতে আযান দেয়”। হাম্মাদ ইবনে সালামার হাদীস ইমাম আবু হানীফার মতের সহায়ক। ইমাম তিরমিযী এ হাদীসকে দুর্বল বলেন। তিনি এ হাদীস সম্পর্কে মন্তব্য করেন যে, এটা অসংরক্ষিত হাদীস। হযরত উমার (রা)-র হাদীসও ইমাম আবু হানীফার মতের সহায়ক। ইমাম তিরমিযী এ হাদীসকেও দুর্বল বলেন। তিনি এ হাদীস সম্পর্কে মন্তব্য করেন যে, এটা মুনকাতে হাদীস। (হাদীসের সনদের কোন স্তরে কোন রাবীর নাম বাদ পড়ে গেলে সেটা মুনকাতি হাদীস-অনুবাদক)। অতপর ইমাম তিরমিযী অর্থের দিক থেকে হাম্মাদ ইবনে সালামার হাদীস দুর্বল বলেন। তিনি মন্তব্য করেন যে, এ হাদীসের কোন অর্থই নেই। কিন্তু ইমাম আবু হানীফার মাযহাব খুবই স্পষ্ট। তাঁর মাযহাব হাদীসের বর্ণনা, ভাব এবং কিয়াসের সাথে সংগতিপূর্ণ। তাঁর মতের উপর আমল করলে কোন হাদীস ত্যাগ করতে হয় না এবং এতে হাদীসের সকল বর্ণনার মধ্যে সমন্বয়ও সাধিত হয়। আল্লামা মাহমূদুল হাসান ইমাম তিরমিযীর মত সম্পর্কে মন্তব্য করেন যে, এ হাদীস থেকে কিয়ামত পর্যন্তও ইমাম তিরমিযীর মাযহাব প্রমাণিত হবে না। কেননা ইমাম আবু হানীফা ও ইমাম শাফিঈর মাঝে রাতের আযান নিয়ে যে মতবিরোধ রয়েছে তার মূল বিষয় এই যে, রাতের এই আযান ফজরের নামাযের জন্য যথেষ্ট হবে, না এর জন্য পুনরায় আযান দিতে হবে? ইমাম শাফিঈর মতে রাতের আযানই যথেষ্ট, পুনরায় আযান দেয়ার প্রয়োজন নেই। কিন্তু এটাও স্পষ্ট যে, সালেমের হাদীস থেকে ইমাম শাফিঈর মাযহাব প্রমাণিত হয় না। কেননা রাতের বেলায় হযরত বিলাল (রা)-র দেয়া আযান সকালের নামাযের জন্য ছিল না। যদি তাই হত তাহলে সকাল হওয়ার পর আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা)-র আযানের কি প্রয়োজন থাকতে পারে? কেননা একই নামাযের সময়ে বারবার আযান দেয়া বিদআত। সুতরাং সকাল হওয়ার পর আবদুল্লাহ ইবনে উন্মে www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।