“আবওয়াবুস সালাত ১৭৩ ১৮৮। আওন ইবনে আবু জুহাইফা (রা) থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। তিনি (আবু জুহাইফা) বলেন, আমি বিলাল (রা)-কে আযান দিতে দেখলাম এবং তীকে এদিক সেদিক ঘুরতে ও মুখ ঘুরাতে দেখলাম। তীর (দুই হাতের) দুই আঙ্গুল উভয় কানের মধ্যে ছিল। রাসুলুল্লাহ সাল্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর রংগীন তীবুর মধ্যে ছিলেন। (রাবী বলেন ) আমার ধারণা, তিনি (আবু জুহাইফা) বলেছেন, এটা চামড়ার তীবু ছিল। বিলাল (রা) ছোট একটা বর্শা নিয়ে সামনে আসলেন এবং তা বাতহার প্রস্তরময় জমিনে গেড়ে , দিলেন। রাসূলুল্লাহ সাল্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম এটা সামনে রেখে নামায পড়লেন। তীর সামনে দিয়ে কুকুর এবং গাধা অতিক্রম করল। তীর গায়ে লাল চাদর ছিল। আমি যেন তীর পায়ের গোছার দীপ্তি দেখতে পাচ্ছি। সুফিয়ান বলেন, আমার মনে হয় এটা ইয়ামনের তৈরী চাদর ছিল -(বু, মু, না, ই)। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। মনীষীগণ আযানের সময় মুয়াযযিনের কানে আঙ্গুল দেওয়া মুস্তাহাব বলেছেন। ইমাম আওযাঈ ইকামতের সময়ও কানে আঙ্গুল দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন। আবু জুহাইফা (রা)-র নাম ওয়াহ্ব আস-সাওয়াঈ। অনুচ্ছেদ $ ৩৩ ফজরের নামাযের ওয়াক্তে তাসবীব করা সম্পর্কে"! ll EIS A LE Al EFS pr on 51 C555 —\VAA Ab 5 YI 9 6 be AT Ul 02 gE AG pS yf AD Ne SI SLAIN et SS EY ds ale Ye ১৮৯। বিলাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ ফজরের নামায ছাড়া অন্য কোন নামাযে ‘তাসবীব’ করো না - (ই, বা)। এ অনুচ্ছেদে আবু মাহযুরা (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আমরা শুধু আবু ইসরাঈলের সূত্রে বিলাল (র!)-র হাদীসটি জানতে পেরেছি। অথচ আবু ইসরাঈল হাকামের কাছে এ হাদীসটি কখনও শুনেননি। বরং তিনি হাসান ইবনে উমারের মাধ্যমে হাকামের কাছ থেকে এ হাদীসটি সংগ্রহ করেছেন। আবু ইসরাঈলের নাম ইসমাঈল. ইবনে আবু ইসহাক। তিনি হাদীস বিশারদদের মতে নির্ভরযোগ্য রাবী নন। তাসবীব শব্দের ব্যাখ্যা নিয়ে বিশেষজ্ঞদের মাঝে মতভেদ রয়েছে। ইবনুল মুবারক ও আহমাদের মতে, ফজরের আযানের 'আস-সালাতু খাইরুম মিনান নাওম’ বাক্যটিকে তাসবীব বলা হয়। ইসহাকের মতে, আযানের পর যদি লোকেরা আসতে বিলম্ব করে তবে আযান ও ইকামতের মাঝখানে কাদ কামাতিস সালাহ, হাইয়া আলাস সালাহ্ ও হাইয়া ৯৭. তাসবীব শব্দের আভিধানিক অর্থ পুনর্বার সংবাদ দেওয়া, পুনর্বার সতর্ক করা (অনু) www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।