জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আৰবওয়াবুস সালাত ১৭১ ইল্লান্তাহ এবং আশহাদু আনা মুহাম্মাদার রাসূলুল্লাহ) চারবার 'করে বলতে হবে। একে বলা হয় কলেমা একবার করে বলতে হরে। ইমাম আবু হানীফার মতে ইকামতের শব্দও: আযানের মত দুইবার করে বলতে হরে।. ইমামদের এ মতবিরোধ কেবল উত্তম হওয়াকে কেন্দ্র করে, জায়েয হওয়া বা না হওয়া নিয়ে এ মতবিরোধ নয়। যেমন ইমাম আবূ হানীফার মতে তারজী ছাড়া আযান দেয়া এবং ইকামতের কলেমাকে দৃই দুই বার বলা উত্তম। আর ইমাম শাফিঈর মতে তারজী সহকারে আযান দেয়া এবং ইকামতের কলেমা এক এক বার বলা উত্তম-(মাইমূদ)। এ স্থানে ইমাম আবু হানীফা দলীল নিয়েছেন আযানের মূল হাদীস অর্থাৎ আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রব্বিহী (রা)-র হাদীসকে। তীর বর্ণনায় তারজী নেই। ইকামতের কলেমাসমূহও একটি একটি নয়। সুতরাং আবু মাহযুবা (রা)-র হাদীসের তুলনায় আবদুল্লাহ (রা)-'র হাদীসের: উপর আমল করাই অধিক উত্তম এবং অধিক সহীহ। কেননা আবু মাহযুরা (রা)-র তুলনায়. আবদুল্লাহ (রা)-র নিকটই আযানের ব্যাপার অধিক স্পষ্ট ছিল। তা ছাড়া বিলাল (রা)-র আযানেও তারজী নেই। যদি আমরা মেনে নেই যে, বিলাল (রা) আযানে তারজী করতেন অঁতঃপর তিনি এটা ছেড়ে দিয়েছেন। বিলাল (রা) এ তারজী কেন ছেড়ে দিয়েছেন এ প্রশ্ন করা হ'লে শাফিঈপন্থারা বলবেন, নবী (স) তাঁকে তারজী করার নির্দেশ দেননি রলেই তিনি তাছেড়ে দিয়েছেন। সুতরাং এখানে বলা যায়, বিলাল (রা)-র তারজী ছেড়ে দেয়া এবং তাঁকে তারজী করতে রাসুলু্রাহ সাল্লাল্লাহু আলাইহি.ওয়াসাল্লামের না বলা ইমাম আবু হানীফার মতকেই সঠিক প্রমাণ করে। আবু মাহযুরা (রা)-র হাদীসের জবাব এই যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারজী করতে হকুম দেননি। বরং তাঁকে আযান শিক্ষা দেয়ার সময় আযানের কলেমা বারবার পড়তে বলায় তিনি এটাকে তারজী বলে ধারণা করেছেন। ঘটনাটি এইরূপ ঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াযযিন এক সফরে আঁযান দেন। তখন বালকেরা আযানের শব্দ নিয়ে ব্যংগবিদ্রুপ করতে থাকে। এ সকল বালকের মধ্যে আবু মাহযূরা (রা)-ও ছিলেন। তিনি তখন কাফের ছিলেন৷ তার স্বর ছিল দীর্ঘ। আবু মাহযুরা (রা)-র এই বিদ্রুপাত্মক আয়ানের শব্দ নবী সাল্লান্তাহ আলাইহি ওয়াসাল্লামের কানে গেলে . তাকে উপস্থিত করার হৰ্ুম দেন। সে তাঁর নিকট আসলে নবী (সা) তাকে বলেন, “তুমি বল, আল্লাহ মহান, আল্লাহ মহান”। অতপর নবী. (সা!) তাকে বলেন, "বল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন মাবৃদ নাই।” তখন আবু মাহযুরা (রা) আস্তে আস্তে আযানের এই কলেমাটি উচ্চারণ করেন। কেননা তিনি : তখনও মুশরিক ছিলেন। আর মুশরিকরা আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে না। বরং তারা বলে, "আল্লাহ প্রভুসমূহের মধ্যে সবচেয়ে বড় প্রভু!” অতপর নবী আলাইহিস সাল্লাম আবু মাহযুরা (রা)-কে বললেন, “বল, আমি সান্ধ্য দিচ্ছি, নিশ্চয়ই মুহাম্মাদ আল্লাহর রাসুল।” এবারও আবু মাহযুরা (রা) আস্তে আস্তে এ কলেমাটি বললেন। কেননা মুশরিকরা নবী সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতকে স্বীকার করে না। আবু মাহযুরা (রা) তখন এদের অন্তর্ভুক্ত ছিলেন। এরপর নবী সাল্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বলেন, জোরে শব্দ করে বল। অতএব তিনি পুনরায় নবী (সা)-এর নিকট শাহাদাতাইন উচ্চারণ করেন।এরপর রাসূলুল্লাহ (সা) তাকে আযানের বাকী শব্দসমূহ শিখিয়ে দেন। অতঃপর আল্লাহ আবু মাহযূরা (রা)-কে হেদায়াত দান করেন এবং তিনি ইসলাম কবুল করে সম্মানিত হন। ইসলাম গ্রহণ করার পর তিনি মুয়াযযিন হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেন। নবী (সা) তাকে মক্কায় গিয়ে বায়তুল্লাহ শরীফের মুয়াযযিন হওয়ার নিদেশ দেন। আবু মহযুরা রে) এ ঘটনা থেকে বুঝেছেন যে, আযানে তারজী করতে হবে। * www.pathagar.com

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।