১৬৬ আল-জামে আত-তিরমিযী EEA fe 2 Ge PS OES I 7» JI L060 ore abs wel SU onl pel Ga rad AB tn ms LL nl Bo MA. SE dh Lo ih pf pl gil pf LRG pS SS CE) 2 bi 4 2 soc, scc 8 পজ্লপলপল জত ত ol oe LU ol Sie pk on all bn 2 IG L, ১৮০। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ কোন ওজর ছাড়াই যে ব্যক্তি দুই ওয়াক্তের নামায একত্রে পড়ে সে কবীরা গুনাহের স্তরসমূহের মধ্যে একটি স্তরে পৌছে যায়।৯৪ আবু ঈসা বলেন, হাদীস বিশারদদের বিচারে হানাশ একজন দুর্বল রাবী। ইমাম . আহমাদ ও অন্যরা তীকে দুর্বল সাব্যস্ত করেছেন। বিশেষজ্ঞদের মতে সফর ও. আরাফাতের ময়দান ছাড়া দুই ওয়াক্তের নামায একত্রে পড়া যাবে না। কতিপয় তাবিঈ এক দল আলেমের মতে কোন অবস্থায়ই দুইটি ওয়াক্তের নামায এক নামাযের ওয়াক্তে পড়া জায়েয নেই। একমাত্র হজ্জের সময় দুটি নির্দিষ্ট স্থানে এক সময়ে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া জায়েয আছে। (আরাফায় যোহর এবং আসর যোহরের সময় এবং মুযদালিকায় মাগরিব ং এশা এশার সময় পড়তে হবে)। অপর এক দল আলেমের মতে ওজরের কারণে দুই নামায একই ওয়াক্তে একত্রে পড়া জায়েয। অতঃপর এই মতের অনুসারী আলেমগণ কোন্ কোন্ কারণে দুই নামায একত্রে পড়া যাবে তা নিয়ে পরস্পর মতবিরোধ করেছেন। ইমাম শাফিঈর মতে এর কারণ হচ্ছে বৃষ্টি এবং সফর। ইমাম মালেকের মতে শুধু রোগের কারণেই দুই নামায একত্রে পড়া যাবে। সারকথা,কোন আলেমই বিনা কারণে দুই নামায একত্রে পড়া জায়েয বলে মত প্রকাশ করেননি। সুতরাং সকল আলেমের সম্মিলিত মত (ইজমা) অনুসারে অনুচ্ছেদে উল্লেখিত এ হাদীস আমলের অযোগ্য এবং পরিত্যক্ত। ইমাম তিরমিযীও এই হাদীস সম্পর্কে অনুরূপ মত ব্যক্ত করেছেন। অথবা এ হাদীসে দুই নামায একত্রে পড়ার যে কথা বলা হয়েছে তার অর্থ এক ওয়াক্তের নামায ওয়াক্তের শেষভাগে পড়া হয়েছে এবং অপর ওয়াক্তের নামায ওয়াক্তের একেবারেই শুরুতে পড়া হয়েছে। ফলে দুই নামায একত্র করা হয়েছে বলে মনে হয়। আসলে দৃই নামায দুই সময়েই ছিল। ইমাম বুখারী এই মত ব্যক্ত করেছেন। ইমাম তিরমিযী কিতাবুল ইলাল গ্রন্থে তীর সহীহ তিরমিযী সম্পর্কে মন্তব্য করে বলেন, আমি আমার এ কিতাবে যে সকল হাদীস এনেছি তার সবগুলোর উপরই কোন না কোন আলেম অবশ্যই আমল করেছেন। তবে দুটি হাদীস এর ব্যতিক্রম। কেননা সেই হাদীস দুইটি সনদের দিক থেকে শক্তিশালী এবং সহীহ হলেও সকল আলেমের ইজমা অনুসারে আমলের অযোগ্য এবং পরিত্যক্ত। (এক) এ অনুচ্ছেদে উল্লেখিত হাদীসটি। (দুই) মদপানকারীকে হত্যা করার হাদীস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদপানকারী সম্পর্কে বলেন, “মদপানকারী চতুর্থ বারে মদপানে লিপ্ত হলে তাকে ' হত্যা কর”। সুতরাং উল্লেখিত সিদ্ধান্ত থেকে একথা বুঝা যায় যে, হাদীস সনদের দিক থেকে শক্তিশালী এবং সহীহ হলেও কখনও কখনও কোন কারণ বশতঃ তার উপর আমল করা যায় না, বরং দূর্বল হাদীসের উপর আমল করা হয়-(মাহমুূদ)। ৯৪. ইমাম আবু হানীফার মতে, হজ্জের মওসুমে আরাফাতে যোহর ও আসর এবং ই মাগরিব ও এশার নামায একত্রে পড়তে হয়। অন্য কোন অবস্থায় এরূপ করা জায়েয নেই (অনু')। www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।