আবওয়াবুস সালাত ১৬৩, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং ফজরের পর সূর্য উঠা পর্যন্ত সময়ের মধ্যে নামায পড়তে নিষেধ করেছেন। মঙ্ধা মুআযযমায় বাইতুল্লাহ তাওয়াফের পর আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত এবং ফজরের পর থেকে সূর্য উঠা পর্যন্ত সময়ের মধ্যে নামায পড়া এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত রাখা হয়েছে। কেননা মহানবী (সা) তাওয়াফের পর উল্লেখিত সময়ে নামায পড়ারঅনুমতি দিয়েছেন। ' মহানবী (স)-এর একদল বিশেষজ্ঞ সাহাবা ও তাদের পরবর্তীগণ উল্লেখিত সময়ে নামায পড়ার অনুমতি দিয়েছেন। ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাকও এই মত ব্যক্ত করেছেন। সাহাবাদের অপর দল ও তাদের পরবর্তীগণ ফজরের পর এবং আসরের পর মক্কাতেও নামায পড়া মাকরূহ বলেছেন। সুফিয়ান সাওরী, মালিক ইবনে আনাস এবং কতিপয় কুফাবাসী (আবু হানীফা ও তীর সহচরবৃন্দ। এ মত সমর্থন করেছেন। অনুচ্ছেদ £ ২৪ সূর্যান্তের পর মাগরিবের নামাযের পূর্বে নফল নামায পড়া। all as of ol on 8 EI Ee IE Eis NV I0 Ls edn Lh sf diss | OE ১৭৭। আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন £ প্রত্যেক দুই আযানের মাঝখানে নামায আছে, যে চায় তা পড়তে পারে-(বু,মু)।৯১ এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনুয যুবাইর (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। মাগরিবের নামাযের পূর্বে (অতিরিক্ত) নামায পড়া সম্পর্কে মহানবী (সা)-এর সাহাবাদের মধ্যে মতভেদ রয়েছে। তাদের কতেকের মত হল, মাগরিবের (আযানের পর এবং ইকামতের) পূর্বে কোন নামায না পড়াই উচিৎ। অপর দিকে একাধিক সাহাবা মাগরিবের আযান ও ইকামতের মাবখানে দুই রাকাত নামায পড়তেন। ইমাম আহমাদ ও ইসহাক বলেন, এ দু’'রাকআত পড়ে নেয়াটা মুস্তাহাব। ৯১. মাগরিবের ওয়াক্ত ছাড়া অন্য যে কোন ওয়াক্তের আযান এবং ইকামতের মাঝে নফল নামায পড়া মুস্তাহাব। মাগরিবের সময় আযান এবং ইকামতের মাঝে নফল নামায পড়তে গেলে মাগরিবের নামাযে দেরী হয়ে যাবে। আর মাগিরবের নামায দেরী করে পড়া মাকরূহ। তবে মাগরিব বিলম্ব না করে এবং এ নফলকে জরন্মী মনে না করে পড়া হলে তাতে কোন দোষ নেই। কিন্তু নবী সান্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পূর্বে নফল নামায পড়েছেন বলে কোন বর্ণনা নেই-(মাহমুছ)। www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।