জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

১৬২ আল-জামে আত-তিরমিযী DY CISCS ll SN of ALCS IC OTB Lait UY Ld wd ral ১৭৬। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাযের পর দুই রাকআত নামায পড়লেন।৯০ কেননা তাঁর কাছে কিছু মাল এসেছিল, তিনি তা বন্টনে ব্যস্ত ছিলেন এবং যোহরের (ফরযের) পরের দুই রাকআত পড়ার সুযোগ পাননি। এই দুই রাকআতই তিনি আসরের নামাযের পর পড়লেন। অতঃপর তিনি কখনো তার পুনরাবৃত্তি করেননি। আবু ঈসা বলেন, ইবনে আব্বাস (রা) বর্ণিত হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আইশা, উন্বে সালামা, মাইমূনা ও আবু মুসা রাদিয়াল্লাহ আনহম থেকে বর্ণিত হাদীসও রয়েছে। একাধিক ব্যক্তি মহানবী (সা)-এর এ হাদীসটি বর্ণনা করেছেন যে, তিনি আসরের পর দুই রাকআত নামায পড়েছিলেন। এই হাদীসটি আসরের পর নামায সম্পর্কিত নেতিবাচক হাদীসের পরিপন্থী। ইবনে আব্বাস (রা)-র হাদীসটি অধিকতর সহীহ। ইবনে আর্বাসের হাদীসের অনুরূপ হাদীস যায়েদ ইবনে সাবিত (রা)-ও বর্ণনা করেছেন। এ অনুচ্ছেদে আইশা (রা)-র বেশ কয়েকটি বর্ণনা রয়েছে। একটি বর্ণনা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাযের পর তীর ঘরে প্রবেশ করলেই তিনি দুই রাকআত নামায পড়তেন -(বু, মু, আ)। আইশা (রা)-র দ্বিতীয় হাদীসটি উন্মে সালামা (রা)-র সূত্রে বর্ণিত। এতে আছে, নবী ৯০" আসরের নামাযের পর অন্য কোন নামায পড়া সম্পর্কে আইশা (রা) বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্জাসরের নামায পড়ার পর যখনই তীর (আইশা) নিকট যেতেন তিনি দুই রাকআত নামায পড়তেন।” এই বিষয় সম্পর্কিত হাদীসসমূহের মধ্যে কোন বিরোধ নেই। কেননা ইবনে আর্বাস (রা) ঘরের বাইরের অবস্থা বর্ণনা করেছেন। আর উম্মুল মুমিনীন আইশা (রা) ঘরের তেতরের অবস্থা বর্ণনা করেছেন। কোন কোন হাদীসবিশারদ এর ব্যাখ্যায় বলেন, আসরের নামাযের পর অন্য কোন নামায পড়ার নিষেধাজ্ঞা যদিও সহীহ হাদীস থেকে প্রমাণিত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি কোন ইবাদাত এক বার শুরু করলে তা আর কখনও ছাড়তেন না। কোন কোন আলেমের মতে আসরের পর নফল নামায পড়া নিষেধ। কিন্তু এখানে নবী সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম যে নামায পড়েছিলেন তা ছিল যোহরের ছুটে যাওয়া দূই রাকআত সুন্নাত নামায। এ কথা যদি মেনে নেয়া হয় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাযের পর যোহরের ছুটে যাওয়া দুই রাকআত নামাযের কাযা করেছেন, কিন্তু সুন্নাত এবং নফলের কাযা নফলের পর্যায়ভুক্তই হয়ে থাকে। আর আসরের নামাযের পর যে কোন নফল নামায পড়া নিষেধ। সূতরাং এ ক্ষেত্রে সবচেয়ে উত্তম ব্যাখ্যা হবে, আসরের পর দুই রাকআত নামায রসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট ছিল, অন্য কারো জন্য এটা পড়া জায়েয নয়। এটা যদি নবী (সা)-এর জন্য বিশেষ ইবাদত না হত তাহলে লোকেরা আসরের নামাযের পর অন্য কোন নামায পড়লে উমার (রা) তাদের ধ্মকাতেন কেন? এমনকি আসরের পর কেউ নামায পড়লে উমার (রা) তাকে বেত্রাঘাত করতেন বলেও বর্ণিত আছে-(মাহমূদ)। www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।