১৫৬ আল-জামে আত-তিরমিযী ১৬৮। আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ হে আবু যার! আমার পর এমন সব আমীর (রাষ্ট্রপ্রধান) ক্ষমতায় আসবে যারা নামাযকে মেরে ফেলবে। অতএব তুমি সময়মত (আওয়াল ওয়াক্তে) নামায পড়ে নিও। যদি তুমি নির্ধারিত সময়ে নামায (একাকি) পড়ে নাও তাহলে পরে ইমামের সাথে পড়া নামায় তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে। পরে তুমি যদি ইমামের সাথে পুনরায় . নামায না পড় তাহলে তুমি নিজের নামাযের হেফাজত করলে -(মু, দা, দার, ই)।৮৬ এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে মাসউদ ও উবাদা ইবনুস সামিত (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আবু যার (রা)-র হাদীসটি হাসান। ইমাম যদি নামায আদায়ে বিলম্ব করে, তাহলে যে কোন ব্যক্তি একাকি নামায পড়ে নেবে। অতঃপর ইমামের সাথে পুনরায় তা আদায় করবে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে প্রথমের নামায ফরয হিসাবে গণ্য হবে। অনুচ্ছেদ £ ১৮ নামায না পড়ে শুয়ে থাকা। ! CP oor “ rl ee br br LEMME wel 2/702 PPT Dl ae ce stl cat UR 5 > Ua 5 Ua - ১৭a A a dr Lo 0 FS IG PES le GON LE or BAN CBE AS SD SIG Na 0 pe MESA ASAE 2b 1 4 Si BE Dr ১৬৯। আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে "নামাযের কথা বিশ্বৃত হয়ে’ ঘুমিয়ে থাকা সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি বললেন £ ঘুমন্ত ব্যক্তির কোন অপরাধ নেই, জাগ্রত অবস্থায় দোষ হবে। যখন তোমাদের কেউ নামাযের কথা ভুলে যায় অথবা তা না পড়ে ঘুমিয়ে থাকে, তাহলে স্বরণ হওয়ার সাথে সাথে নামায পড়ে নেবে -(আ, মু, দা, না, ই)।৮৭ ৮৬. ইসলামী রাষ্ট্রে নামায কায়েম করা এবং নামাযে ইমামতি করার দায়িত্ব শাসকবর্গের। প্রথম যুগে এই নিয়ম ছিল। অতপর ক্রমান্বয়ে ইমামতির অযোগ্য ব্যক্তিরা ক্ষমতায় আসে এবং এ দায়িত্ব “থেকে সরে পড়ে। বর্তমান যুগের অবস্থা আরো! শোচনীয়। সারা মুসলিম জাহানে এমন সব লোক . ক্ষমতায় রয়েছে যাদের সংখ্যাগরিষ্ঠ অংশই নামায পড়ার নিয়ম-কানুনও জানে না (অনু)। -" ৮৭" বুখারী এবং মুসলিম শরীফের হাদীসে বর্ণিত আছে, নবী সা্লাল্াহ আলাইহি ওয়াসাল্লাম “তিন সময়ে নামায পড়তে নিষেধ করেছেন। ইতিবাচক এবং নেতিবাচক হাদীসের মধ্যে কখনো বিরোধ দেখা দিলে উসূলে হাদীসের নীতি অনুযায়ী নেতিবাচক হাদীস অগ্রাধিকার পায়। কারণ নেতিবাচক হাদীস হারাম নির্দেশ জ্ঞাপক। উসূলের নীতি অনুসারে হারাম নির্দেশ মুবাহ নির্দেশের উপর অগ্রাধিকার পেয়ে থাকে। এই অনুচ্ছেদে ইমাম শাফিঈ ইতিবাচক হাদীসকে ব্যতিক্রমিকতাবে নেতিবাচক হাদীসের উপর অগ্রাধিকার দিয়েছেন। সুতরাং তার মতে ঘুমন্ত www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।