জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

১৫৪ আল-জামে আত-তিরমিযী ওয়াক্তসমূহে নামায পড়া। আমি বললাম, হে আল্লাহর রাসুল! এরপর কোন্‌ কাজটি সর্বোত্তম? তিনি বললেন ঃ পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা। আমি বললাম, অতঃপর 'কোন্টি? তিনি বললেন £ আল্লাহর পথে জিহাদ করা -(বু, মু, না, দার)। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। হাদীসটি আরো একটি সূত্রে বর্ণিত হয়েছে। ot Ae UF Wy IE or Sh Go IS Gu NAN lel i Gl LBS EE ELE Gal oF 0 DEG SS 52 BS Be LL 4) ১৬৬। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রামৃলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম দু’বার কোন নামায শেষ ওয়াক্তে পড়েননি।"৫ এমনকি এ অবস্থায় আল্লাহ ‘ তাআলা তীকে তুলে নেন-(বা)। ৮৫' হাদীস থেকে প্রমাণিত হয় যে, নবী (সা) দুই বার নামায শেষ সময়ে পড়েছেন। একবার জিবরাঈল (আ)-এর ইমামতিতে। আর দ্বিতীয়বার ঘটেছে এক বেদুইনকে নামাযের সময় শিক্ষা' দেয়ার উদ্দেশ্যে। অনুচ্ছেদে উল্লেখিত হাদীসের অর্থ হচ্ছে, নবী সাল্লান্গাহ আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে এবং কোন ওজর ছাড়াই নামাযকে তার শেষ সময়ে পড়েননি। জীবরাঈল (আ)- ॥ এর ইমামতির ঘটনা এবং বেদুইনকে শিক্ষা দেয়ার ব্যাপারটি প্রয়োজনের তাকীদে ঘটেছে। অর্থাৎ শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেয়ার উদ্দেশ্যে। এমনিভাবে খন্দক যুদ্ধের সময় মহানবী (সা)-এর কয়েক ওয়াক্ত নামায কাযা হওয়ার ঘটনা এবং সফরের অবস্থায় প্রথম ওয়াক্তের নামায দেরীতে পড়ে আর দ্বিতীয় ওয়াক্তের নামায ওয়াক্তের প্রথমে পড়ে দুই ওয়াক্তকে একত্র করার ঘটনাও আইশা (রা)-র জানা ছিল না। অথচ তিনি সফর অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। সুতরাং হাদীসের ব্যাখ্যায় এটা বলাই উত্তম হবে যে, হযরত আইশা (রা)-র উদ্দেশ্য ছিল মহানবী (সা)- এর অভ্যাসের বর্ণনা দেয়া। অথাৎ নামায সময়ের শুরুতে পড়াই ছিল নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। তাঁর চিরাচরিত অভ্যাসের বিপরীত দু'এক বার যা ঘটেছে তা বিরল ঘটনা মাত্র। এর দ্বারা চিরাচরিত অভ্যাসের বিপরীত কিছু প্রমাণিত হয় না। কেননা তা শুধু প্রয়োজনের তাকিদেই ঘটেছে। মাওলানা মাহমূদুল হাসান এ প্রসংগে বলেন, নামায়ের সময় সম্পর্কে বর্ণিত কোন কোন হাদীস থেকে প্রমাণিত হয় যে, নামায ওয়াক্তের শুরুতেই পড়া উত্তম। আর কোন কোন হাদীস থেকে প্রমাণিত হয় যে, নামায ওয়াক্তের শেষভাগে পড়া উত্তম।. যেমন এক হাদীসে ফজরের নামায আলোকোড্বাসিত হওয়ার পর পড়তে বলা হয়েছে। অপর একটি হাদীসে গরমের সময় যোহরের নামায বিলষ্বে পড়তে বলা হয়েছে। সুতরাং এখানে এমন ব্যাখার প্রয়োজন যাতে এ হাদীসসমূহের মধ্যে সমন্বয় সাধন করা যায়। . যেমন (এক) নামায ওয়াক্তের শুরুতে পড়াই উত্তম। এর বিপরীত কিছু ঘটে থাকলে তা একটা aE (দূই) ওয়াক্তের শুরু বলতে মুস্তাহাব ওয়াক্তকে বুঝান হয়েছে। ওয়াক্তের প্রথম ৷ অংশকে বুঝান হয়নি। (তিন) ফযীলাতের বিভিন্ন দিক রয়েছে। এক দৃষ্টিকোণ থেকে নামায ওয়াক্তের শুরুতে পড়া উত্তম প্রমাণিত হয়। নামায ওয়াজিব হওয়ার সাথে সাথেই দেরী না করে www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।