জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুস সালাত: ১৩৯ ছায়া) বলে। এক মিসাল বা দুই মিসান অথ পরবতী পর্যায়ের ছায়া থেকে মূল ছায়া বাদ দেয়ার পর এঁ জিনিসের ছায়া তার সমান অথবা দ্বিগুণ হওয়া (অনু')। যোহরের নামাযের সময় কখন শেষ হবে তা নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। ইমাম শাফিঈ, আবু ইউসুফ এবং মুহাম্মাদ ইবনে হাসানের মতে যোহরের নামাযের শেষ সময়. হচ্ছে প্রত্যেক বস্তুর ছায়া তার সম পরিমাণ হওয়া পর্যন্ত। এ অনুচ্ছেদে উল্লেখিত হাদীস থেকে বুঝা যায়, ছায়া এক মিসাল হওয়ার পর যোহরের সময় অবশিষ্ট থাকে না। ইমাম আবু হানীফা থেকেও এরূপ একটি মত বর্ণিত আছে। তবে হানাফী মাযহাবের প্রসিদ্ধ ফতোয়া অনুযায়ী প্রত্যেক বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত যোহরের ওয়াক্ত অবশিষ্ট থাকে। এরপর শুরু হয় আসরের সময়। ইমাম আবু হানীফার অপর মত অনুযায়ী প্রত্যেক বস্তুর ছায়া তার এক মিসাল হওয়া পর্যন্ত যোহরের ওয়াক্ত অবশিষ্ট থাকে। আর মাসর নামাযের সময় শুরু হয় দুই মিসালের পর থেকে। এ: দুই সময়ের মাঝে মধ্যবর্তী কিছু সময় থাকে। হযরত জিবরাঈল (আ)-এর ইমামতির হাদীস থেকে একথা জানা যায় যে, যোহর নামাযের সময় শুধু এক মিসাল পর্যন্ত অবশিষ্ট থাকে। এটাই ইমাম শাফিঈর মত। আর অন্যান্য হাদীস থেকে বৃঝা যায়, যোহর নামাযের সময় এক মিসালের পরও অবশিষ্ট থাকে। হাদীসগুলো এই ঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ঠান্ডা নেমে আসার পর তোমরা যোহরের নামায পড়। কেননা অধিক গরম দোযখের নিঃশ্বাস স্বরূপ”। এক মিসালের পরই ঠান্ডা নেমে আসে, বিশেষ করে আরব দেশে। আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি : বলেন, “আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। তিনি যোহরের নামায দেরী করে পড়েন। এমনকি আমরা বালুর জবূপের ছায়া দেখতে পাই।” ইনসাফ ও ন্যায়নীতির সাথে এ হাদীস পর্যালোচনা করলে দেখা যায়, যোহরের সময় এক মিসালের পরও অবশিষ্ট থাকে। কেননা বালুর জ্বূপের ছায়া তখনই দেখা যায়, যখন তা উপর থেকে নীচে নেমে আসে। আর এ ছায়া উপর থেকে নীচে নেমে আসতে অনেক সময়ের প্রয়োজন হয়। কারণ বালুর তবূপ বসা থাকে এবং তা চ্যাপটা ও প্রশস্ত হয়। নবী আলাইহিস্‌ সাল্লাম বলেন £ তোমাদের উপমা এমন এক ব্যক্তির ন্যায়, যে এই শর্তে এক জন শ্রমিক নিয়োগ করেছে যে, সে সকাল থেকে দুপূর পর্যন্ত এক কীরাতের বিনিময়ে কাজ . করবে। [কোন কোন দেশে এক কীরাতের পরিমাণ হচ্ছে এক দীনারের বিশ ভাগের এক ভাগ। " সিরিয়াবাসীদের নিকট এর পরিমাণ এক দীনারের চর্বিশ ভাগের এক ভাগ। মাজমাউ বিহারিল " আনওয়ার, ৩য় খন্ড, পৃষ্ঠা ১৩৪)। হাদীসে আছে “ জানাযার পেছনে চললে এক কীরাত সওয়াব দেয়া হবে।” এখানে কীরাত বলতে এমন সওয়াব বুঝানো হয়েছে, যার পরিমাণ আল্লাহই ভালো জানেন। কেউ কেউ এর ব্যাখ্যায় বলেছেন, কীরাত এমন সাওয়াব, যার পরিমাণ হবে বড় পাহাড়ের সমান। মাজমাঃ, পৃ ১৩৪, অনুবাদক]। অতঃপর সে অপর একজন শ্রমিক এক কীরাতের বিনিময়ে এই শর্তে নিয়োগ করল যে, সে দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করবে। "অতঃপর তৃতীয় এক শ্রমিক দুই কীরাতের বিনিময়ে এই শর্তে নিয়োগ করল যে, সে আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে। এ দেখে প্রথমে নিয়োগকৃত দুই জন শ্রমিক রাগ করে বলল, আমাদের এ অবস্থা কেন? আমাদের কাজ পরিমাণে বেশী অথচ আমাদের বিনিময় কম দেয়া হচ্ছে। আর তৃতীয় ব্যক্তির কাজ কম, অথচ তাকে বিনিময় বেশী দেয়া হচ্ছে। এ থেকে বুঝা যায়, আসরের সময় দুই মিসালের পর থেকে ধরলেই হাদীসের মর্ম সঠিক হবে। আসরের সময় এক মিসালের পর থেকে ধরা হলে যোহরের তুলনায় আসরের সময়সীমা বেশী হয়ে যাবে। কেননা এ হিসেবে যোহরের সময় হবে সূর্য ঢলে যাওয়া শুরু হওয়া থেকে এক মিসাল পর্যন্ত। আর এ সময়টা আসরের সময়ের তুলনায় কম। অবশ্য আসরের এ সময় শুধু সকাল www.pathagar.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।