আবওয়াবুত তাহারা ১৩৭ ৱললেনঃ তোমাদেরকে সহজ পত্থা অবলহ্বনকারী বা সহানুভূতিশীল করে পাঠানো হয়েছে; কঠোরতা করার জন্য পাঠানো হয়নি-(আ)। আনাস ইবনে মালিক (রা)- ও এ হাদীসটি বর্ণনা করেছেন। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে মাসউদ, ইবনে আব্বাস ও ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহুম থেকেও. বর্ণিত হাদীস রয়েছে। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। কোন কোন মনীষীর মতে, পেশাবের স্থানে পানি ঢেলে দিলে তা পাক হয়ে যায়। আহমাদ ও ইসহাক এই মত সমৰ্থন করেছেন। এ হাদীসটি আবু হরায়রা (রা)-র অপর একটি সূত্রেও বর্ণিত হয়েছে। ৭৭. ইমাম আবু হানীফার মাযহাব অনুযায়ী মাটি শুকিয়ে গেলে বা পানি ঢেলে দিলে তা পাক হয়ে যায়। তবে মাটি কিরূপ হতে হবে এ ব্যাপারে ইমাম আবু হানীফার আরও ব্যাখ্যা আছে। যেমন মাটি ছিদ্রযুক্ত হলে তা না শুকানো পর্যন্ত শুধু পানি ঢেলে দিলেই পাক হবে না। আর যদি মাটি ছিদরযুক্ত না হয়ে শক্ত ও কঠিন হয় তবে তাতে পানি ঢেলে দিলেই পাক হয়ে যাবে। ‘মসজিদে নববীর মাটি ছিল শক্ত। তাতে কোন ছিদ্র ছিল না। কারণ এখানে মানুষ সব সময় ' যাতায়াত করত। জনতার সমাগম হত। এ কারণেই নবী (সা) তাতে পানি ঢেলে দেয়ার হুকুম দিয়েছিলেন। আবু দাউদের হাদীসে বর্ণিত আছে যে, নবী (সা) মাটি খুঁড়ে ফেলার হুকুম দিয়েছিলেন। এ প্রেক্ষিতে পানি ঢালার হুকুম ছিল দুগন্ধ দূর করার উদ্দেশ্যে- (মাহমুদ)। www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।