১৩৪ আল-জামে আত-তিরমিযী ‘কতিপয় বিশেষজ্ঞ আলেম মহানবী (সা)-এর কাছ থেকে আশ্মার (রা) বর্ণিত তায়াম্মুম সম্পর্কিত হাদীসটিকে (যাতে চেহারা ও উভয় হাতের কনুই পর্যন্ত তায়াম্মুম ‘করতে বলা হয়েছে) যঈফ বলেছেন। কেননা তিনিই আবার কাঁধ ও বগল পর্যন্ত তায়াম্মুম করার,হাদীস বর্ণনা করেছেন। ইসহাক ইবনে ইবরাহীম বলেন; চেহারা ও উভয় হাতের কনুই পর্যন্ত তায়াগ্মুম’ করার হাদীসটি সহীহ। ‘কাধ ও বগল পর্যন্ত তায়াস্মুম” করার হাদীসটিও সাংঘর্ষিক নয়। কেননা আম্মার (রা) এ হাদীসে এরূপ বলেননি যে, মহানবী হাদীস বিশুদ্ধতার দিক থেকে আশ্মারের হাদীসের সমপর্যায়ের নয়। কিন্তু এগুলো বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। আর উসূলে হাদীসের নীতি অনুযায়ী কোন হাদীস বিভিন্ন সনদে বর্ণিত হলে তা দিয়ে দলীল নেয়া যায়। সুতরাং আম্মার (রা)-র হাদীসের উপর আমল না করে এ হাদীসসমূহের উপর আবমল করাই উত্তম এবং সাবধানতামূলক। এছাড়া তায়াম্মুম হচ্ছে উযুর বিকল্প। সুতরাং "মূল অর্থাৎ উযুর হকুমই তায়ান্মুমের 'বেলায় প্রযোজ্য হবে। কোন হাদীসে বগল পর্যন্ত মাসেহ করার কথাও বর্ণিত আছে, কোন হাদীসে বাহুর অর্ধেক পর্যন্ত মাসেহ করার কথা এসেছে। আবার কোন হাদীসে হাতের তালুর শুধু পিঠের দিক মাসেহ করার কথা বর্ণিত আছে। তাতে তালুর পেটের দিক মাসেহ করার কথা উল্লেখ নেই। ইমাম আবু হানীফার মাযহাব অনুযায়ী এ অনুচ্ছেদে বৰ্ণিত পরস্পর বিরোধী হাদীসসমূহের মধ্যে সমন্বয় সাধন করা কোন কঠিন ব্যাপার নয়। কেননা তাঁর মতে তায়াম্মুমের জন্য দু'বার মাটিতে হাত মারতে হয়া: প্রথমবার হাত মেরে মুখমণ্ডল মাসেহ করতে হবে। দ্বিতীয়বার হাত মেরে দু’হাতের কনুই পর্যন্ত মাসেহ করতে হবে। হযরত আশ্মারের হাদীস তাঁর এই মতের বিরোধী 'নয়। কেননা তিনি বলেন, আম্মার (রা)-র উযুর বিকল্প তায়ান্মুমের পদ্ধতি জানা ছিল। কিন্তু তিনি গোসলের বিকল্প তায়াস্থুমের পদ্ধতি জানতেন না, যেমন হাদীসে বর্ণিত আছেঃ | উমার ফারুক (রা) এবং আম্মার ইবনে ইয়াসির (রা) এক সফরে ছিলেন। তাদের দু'জনেরই স্বপুদোষ হল। আশ্মার (রা) মাটিতে গড়াগড়ি করার পড় নামায পড়েন। এরপর তাঁরা উভয়ে. যখন রাসূলুল্লাহ (সা)-এর নিকট ফিরে আসেন, আগ্মার (রা) তাঁর নিকট এ সম্পর্কে ফতোয়া চান। রাসূলুন্তাহ (সা) তাঁকে সংক্ষিপ্ততাবে এর জবাব দেন। তিনি আম্মার (রা) কে বলেন £ তোমার জন্য এভাবে তায়াম্মুম করাই যথেষ্ট ছিল। অর্থাৎ উযুর বিকল্প যে তায়াম্মম তোমার আগে থেকেই জানা ছিল, তা গোসলের জন্যও যথেষ্ট ছিল। এজন্য মাটির মধ্যে গড়াগড়ি দেয়ার দরকার ছিল না। এ দু’য়ের মধ্যে নিয়াত ছাড়া আর কোন পার্থক্য নেই। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মার (রা) তাড়াতাড়ি এবং সংক্ষিপ্ত আকারে উযুর পরিপুরক তায়ামুমের দিকে ইংগিত করেন, তখন তাঁর হাত তালুর পিঠের উপর.দিক থেকে বাহুর অর্ধেক পর্যন্ত পৌছে। এ সময়ে যে ব্যক্তি মহানবী (সা)-কে বাহর অর্ধেক পর্যন্ত মাসেহ করতে দেখেন, তিনি তাই বর্ণনা করেন। আর যিনি তাকে হাতের পিঠের দিক মাসেহ করতে দেখেছেন, তিনি তার দেখা অনুযায়ী বর্ণনা করেছেন। বাস্তবে এ বর্ণনাসমূহের মধ্যে কোন বিরোধ নেই। বরং তায়াম্মূমের নিয়ম তাই যা তাদের আগে থেকে জানা ছিল। গোসলের জন্য হযরত আম্মার (রা)- র মাটিতে গড়াগড়ি দেয়া তাঁর নিজস্ব ইজতিহাদ ছিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে শিক্ষা দিয়ে বলেন £ঃ তোমার মাটিতে গড়াগড়ি দেয়ার কোন দরকার ছিল না। হযরত আম্মার (রা)-র কথা “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুমে মুখমণ্ডল এবং দু'হাতের.- তালু মাসেহ করার নির্দেশ দিয়েছেন”-এর অর্থ নবী সাল্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আকারে মুখ এবং হাতের তালুর দিকে ইংগীত করেছেন -(মাহমূদ)। www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।