জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

১৩০ আল-জামে আত-তিরম্নিষী CARs py GES LS SC Sl ১৩৪। উন্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাত্রাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে নিফাসগ্রস্তা মহিলারা চল্লিশ দিন বসে থাকত। আমরা ওয়ারস ঘাস পিষে তা দিয়ে আমাদের মুখমন্ডলের দাগ তুলতাম-- (দা, বা, ই)।৭৩ আবু ঈসা বলেন, এ হাদীসটি আমরা শুধুমাত্র আবু সাহলের সূত্রে জানতে পেরেছি। ইমাম বুখারী বলেন, আলী ইবনে আবদুল আলা ও আবু সাহল সিকাহ রাবী। মুহাম্মাদও (বুখারী) এ হাদীসটি আবু সাহলের সূত্রে জানতে পেরেছেন। আবু সাহলের নাম কাসীর ইবনে যিয়াদ। মহানবী (সা)-এর বিশেষজ্ঞ সাহাবা, তাবিঈন ও তাদের পরবর্তীদের মধ্যে এ ব্যাপারে ইজমা (এক্যমত) রয়েছে যে, নিফাসগ্রস্তা মহিলারা চল্লিশ দিন পর্যন্ত নামায পড়বে না। হী যদি চল্লিশ দিনের পূর্বে পাক হয়ে যায় তবে গোসল করে নামায শুরু করে দেবে। যদি চল্লিশ দিন পরও রক্রম্বাব চলতে থাকে, তবে অধিকাংশ বিশেষজ্ঞের মতে চল্লিশ দিন পর আর নামায পরিত্যাগ করা যাবে না। অধিকাংশ ফিক্হবিদেরও এই মত। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (এবং ইমাম আবু হানীফাও) এ কথাই বলেছেন। হাসান বসরী পঞ্চাশ দিন এবং আতা ইবনে আবু রাবাহ ও শাবী ষাট দিন নামায পরিত্যাগ করার কথা বলেছেন, যদি ঝতুগ্রাব চলতেই থাকে।, অনুচ্ছেদ £ঃ ৯০৬ একই গোসলে একাধিক স্ত্রীর সাথে সংগম করা। Gh SE AL, 2 i Lo Ne PES is pe ef LE SM ১৩৫। আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একই গোসলে তীর স্ত্রীদের কাছে যেতেন (একাধিক স্ত্রীর সাথে সংগম করে একবারেই গোসল করতেন) -(বু, দা, না, ই)। এ অনুচ্ছেদে আবু রাফে (র!) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আনাস্‌ (রা)-র হাদীসটি হরসান ও সহীহ। একাধিক বিশেষজ্ঞ এই মত ব্যক্ত করেছেন যে, উযু না করে দ্বিতীয়বার সংগম করায় কোন আপত্তি নেই। হাসান বসরী তাদের অন্তর্ভুক্ত। আনাস (রা)-র এ হাদীস অপর একটি সূত্রেও বর্ণিত হয়েছে। ৭৩. সন্তান প্রসবের পর মহিলাদের যে দীর্ঘ দিন রক্তস্রাব হতে থাকে তাকে নিফাস বলে। নিফাস চলাকালীন সময়ে নামায পড়া, রোযা রাখা, কুরআন তিলাওয়াত করা এবং সংগমে লিপ্ত হওয়া নিষিদ্ধ। রোযার পরে কাযা আদায় করতে হবে (অনু')। www.pathagar.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।