জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুত তাহারাত ১২৫ ১২৬। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ঝতুবতী নারী ও নাপাক ব্যক্তি (যার উপর গোসল ফরয) কুরআনের কোন অংশ পাঠ করবেনা -(ই, বা)। এ অনুচ্ছেদে আলী (রা) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, এ হাদীসটি ‘ একই সনদসূত্রে ইসমাঈল ইবনে আইয়াশও বর্ণনা করেছেন যে, নাপাক ব্যক্তি ও হায়েযগ্রস্তা নারী কুরআন পাঠ করবে না। এই সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে আমরা উপরোক্ত হাদীস জানতে পারিনি। অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবা ও তাবিঈর এটাই অভিমত। তাদের পরবর্তীগণ যেমন, সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক বলেন, নাপাক ও হায়েয অবস্থায় কুরআানের কোন অংশ পাঠ করবে না; ‘কিন্তু কোন আয়াতের অংশবিশেষ অথবা শব্দ ইত্যাদি পাঠ করতে পারবে। তাঁরা নাপাক: ব্যক্তি ও হায়েযগ্রস্তা নারীকে তসবীহ-তাহলীল (সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ) ইত্যাদি পড়ার অনুমতি দিয়েছেন। ইমাম তিরমিযী বলেন, মুহান্মাদ ইবনে ইসমাঈল (বুখারী) বলেছেন, এ হাদীসের এক রাবী ইসমাঈল ইবনে আইয়াশ হেজায ও ইরাকবাসীদের থেকে প্রত্যাখ্যাত (মুনকার) হাদীসগুলো বর্ণনা করে থাকে। ইমাম বুখারী তাদের সূত্রে বর্ণিত তার এ ধরনের একক বর্ণনাগুলোকে যঈফ বলতে চান। তিনি আরো বলেছেন, সিরীয়াবাসীদের কাছ থেকে বর্ণিত ইসমাঈল ইবনে আইয়াশের হাদীসগুলো শক্তিশালী। আহমাদ ইবনে হাৰ্বল বলেছেন, ইসমাঈল ইবনে আইয়াশ বাকিয়ার তুলনায় অনেক ভাল। কেননা বাকিয়া সিকাহ রাবীদের বরাতে প্রত্যাখ্যাত হাদীস বর্ণনা করেছেন। আবু ঈসা বলেন, আহমাদ ইবনে হাসান আমাকে একথা বলেছেন। তিনি বলেছেন, আমি আহমাদ ইবনে হাম্বলকে একথা বলতে শুনেছি। অনুচ্ছেদ £ ৯৯ ঝতুবতীর সাথে একই বিছানায় ঘুমানো! oF Ili or Sie 2 ol Le Eo 0 Eo NV sd dl LL, BE EG Lal ANI 2 roll EE re AG BB Al ES BAL S03 ১২৭। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যখন ঝতুবতী হতাম রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিতেন £ তুমি শক্ত করে পাজামা বেঁধে .নাও।’ অতঃপর তিনি আমাকে আলিঙ্গন করতেন -(বু, মু, ই, আ)। এ অনুচ্ছেদে উম্মে সালামা ও মাইমূনা (রা) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা. বলেন, আইশা (রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। একাধিক বিশেষজ্ঞ সাহাবা ও www.pathagar.com

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।