১২২ আল-জামে আত-তিরমিযী রোযাও রাখবে। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ দু'টি বিকল্প নির্দেশের মধ্যে শেষোক্তটিই আমার কাছে অধিক পছন্দনীয় -(আ, দা, ই, বা)।১৮ আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। হাদীসটি আরো একটি সূত্রে বর্ণিত হয়েছে। আমি মুহাম্মাদকে (বুখারীকে) এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটি হাসান হাদীস। আহমাদ ইবনে হাম্বল বলেছেন, এটি হাসান এবং সহীহ হাদীস। ইমাম আহমাদ ও ইসহাক বলেন, যদি ইস্তিহাযার রোগিণী হায়েযের শুরু এবং শেষ বুঝতে পারে, তবে রক্তস্রাব যখন আরম্ভ হয় তখন তার রং হয় কালো এবং শেষের দিকে তা হলুদ বর্ণ ধারণ করে। এ ধরনের মহিলাদের জন্য ফাতিমা বিনতে জাহ্শ কর্তৃক বৰ্ণিত হাদীসের নির্দেশপ্রযোজ্য। পূর্বে নিয়মিত খতুল্রাব হয়েছে এবং পরে ইস্তিহাযার রোগ দেখা দিয়েছে এরূপ মহিলার কর্তব্য হচ্ছে, হায়েযের নিদিষ্ট দিন কয়টির নামায ছেড়ে দেবে; অতঃপর গোসল করবে এবং প্রত্যেক নামাযের জন্য পৃথকভাবে উযু করে নামায পড়বে। কোন মহিলার যদি রক্তম্রাব হতে থাকে এবং পূর্ব থেকেই কোন নির্দিষ্ট সময়সীমা বা অভ্যাসও না থাকে ৬৮ রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন £ দুটি নির্দেশের মধ্যে শেষোক্তটিই আমার কাছে অধিক পছন্দনীয়। রক্ত প্রদর রোগগ্রস্ত নারী কিডাবে নামায পড়বে এ সম্পর্কে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের নির্দেশ দিয়েছেন। (এক) প্রত্যেক নামাযের সময় উযু করে নামায পড়বে। (দুই) এ হাদীসে দ্বিতীয় নির্দেশের বর্ণনা নেই। অন্য হাদীসে তার বর্ণনা আছে৷ তা এই যে, প্রত্যেক নামাযের সময় গোসল করে নামায পড়তে হবে। অথবা একবারের গোসলে দুটি নামায পড়বে। প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য একবার গোসল করা বা দুটি নামাযের জন্য একবার গোসল করার উদ্দেশ্য অধিক পরিচ্ছন্নতা অর্জন করা, রক্তের প্রবাহ কম হওয়া এবং আত্মার পবিত্রতা অর্জন করা। ইমাম তাহাবীও এই উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন। কেননা প্রত্যেক নামাযের সময় গোসলের মধ্যে পরিচ্ছন্নতা নিহিত রয়েছে। যদিও গোসল না করে শুধু উযু করে নামায পড়লেও নামায হয়ে যাবে। তবে মহানবী (সা)-এর দৃষ্টিতে প্রতি নামাযের সময় গোসল করা অধিক পছন্দনীয় এবং এতে পরিচ্ছন্নতাও রয়েছে। অথবা পানির শীতলতার দ্বারা চিকিৎসা অর্জনের উদ্দেশ্যেই তিনি এ নির্দেশ দিয়েছেন। এটাও হতে পারে যে, গোসলের নির্দেশ দেয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোচরে এ দুটি উদ্দেশ্যই ছিল। রক্তপরদর রোগ্গ্রস্ত নারী যদি এ রোগের প্রাথমিক অবস্থায় থাকে তবে সে-পনর দিন পর্যন্ত নামায পড়বে, অতঃপর ঝতুস্রাবের নিম্নতম মুদ্দত পরিমাণ সময় সে নামায ত্যাগ করবে। এ সময়ের পরিমাণ নিয়ে ইমামদের মধ্যে মতবিরোধ রয়েছে। ইমাম শাফিঈর মতে এ সময়ের নিশ্নতম পরিমাণ হচ্ছে এক দিন এক রাত। হানাফীদের মতে এর নিশ্নতম পরিমাণ তিন দিন তিন রাত - (মাহমূদ)। ১ এ হাদীসে দৃটি বিকল্প পন্থা বলে দেওয়া হয়েছে। (এক) ছয় অথবা সাত দিন পর একবার মাত্র গোসল করে মাসের অবশিষ্ট দিনগুলোর প্রত্যেক ওয়াক্তের জন্য পৃথকভাবে উযু করে নামায পড়া। (দুই) দৈনিক তিনবার গোসল করে দুই দুই ওয়াক্তের নামায একত্রে পড়া এবং ফজর তিন্নতাবে পড়া। দ্বিতীয় পন্থাটি অপেক্ষাকৃত উত্তম (অনু) www.pathagar.com
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।