আবওয়াবুত তাহারাত ১২১ ERS Jw US se cu ol Pe sib El ls, wl dle SAE EF SE YE ১২৩। হামনা বিনতে আহ্শ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি গুরুতরতাবে ও অত্যধিক পরিমাণে ইসতিহাযাগ্রস্ত হয়ে পড়লাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিধান জিজ্ঞেস করতে এবং ব্যাপারটা তাঁকে জানাতে আসলাম। আমি আমার বোন যয়নব বিনতে জাহ্শের ঘরে তাঁর সাক্ষাত পেলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি গুরুতররূপে ও অত্যধিক পরিমাণে ইস্তিহাযাগ্রস্ত হয়ে পড়েছি। এ ব্যাপারে আপনি আমাকে কি হুকুম করেন? এটা আমাকে রোযা-নামাযে বাধা দিচ্ছে। তিনি বললেন £ আমি তোমাকে তুলা ব্যবহার করার উপদেশ দিচ্ছি; এটা রক্ত শোষণ করবে। তিনি (হামনা) বলেন, এটা তদপেক্ষাও বেশী। তিনি বললেনঃ তাহলে তূমি (নির্দিষ্ট স্থানে কাপড়ের) লাগাম বেঁধে নাও। তিনি (হামনা) বললেন, এটা তদপেক্ষাণও বেশী। তিনি বললেন £ তাহলে তুমি কাপড়ের পঢ়ি বেঁধে নাও। তিনি বললেন, এটা আরো অধিক গুরুতর, আমি পানি প্রবাহের ন্যায় রক্তক্ষরণ করি। নবী সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তোমাকে দু’টো নির্দেশ দিচ্ছি, এর মধ্যে যেটাই তুমি অনুসরণ করবে তা তোমার জন্য যথেষ্ট হবে। আর যদি তুমি উভয়টিই করতে সক্ষম হও তাহলে তুমিই অধিক জান (কোনটি অনুসরণ করবে)। অতঃপর তিনি তাকে বললেনঃ এটা শয়তানের একটা আঘাত ছাড়া আর কিছু নয় (অতএব চিন্তার কোন কারণ নেই)। (এক) তুমি হায়েযের সময়সীমা ছয় দিন অথবা সাত দিন ধরবে। প্রকৃত ব্যাপার আল্লাহর জ্ঞানে রয়েছে। অতঃপর তুমি গোসল করবে। তুমি যখন মনে করবে যে, তুমি পাক হয়ে গেছ তখন (মাসের অবশিষ্ট) চব্বিশ দিন অথবা তেইশ দিন নামায পড়বে এবং রোযা রাখবে। এটা তোমার জন্য যথেষ্ট হবে। তুমি প্রতি মাসে এরূপ করবে, যেতাবে অন্য মেয়েরা তাদের হায়েযের সময়ে এবং তোহরের (পবিত্রতার) সময়ে নিজেদের হায়েযের সময়সীমা ও তোহরের সময়সীমা গণনা করে থাকে। (দুই) যদি তুমি যোহরের নামায বিলহ্ব করতে এবং আসরের নামায এগিয়ে আনতে সক্ষম হও তবে পবিত্রতা অর্জনের জন্য গোসল করে যোহর ও আসর উভয় নামায একত্রে পড়ে নাও। এভাবে য্াগরিবের নামায বিলম্ব করতে এবং এশার নামায এগিয়ে আনতে সক্ষম হলে এবং গোসল করে উভয় নামায একত্রে পড়তে পারলে তাই করবে।৬' তুমি যদি ফজরের নামাযের জন্য ও. গোসল করতে সক্ষম হও তবে তাই করবে এবং ৬৭. “যোহর বিলম্ব করা আসর এগিয়ে আনা”- এর দ্বিবিধ অর্থ হতে পারে। (এক) যোহরের সময় শেষ হয়ে যাওয়ার পর গোসল করে আসরের প্রথম ওয়াক্তে উভয় নামায একত্রে পড়া। এটা ইমাম শাফিঈর মত। (দূই) যোহরের শেষের দিকে গোসল করে যোহরের শেষ সময়ে এবং আসরের প্রথম ওয়াক্তে উভয় নামায পরপর এক সময়ে পড়া' এটা ইমাম আবু হানীফার মত (অনু) । www.pathagar.com
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।