জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুত তাহারাত ' ১০৩ ইবরাহীম নাখর সূত্রে, তিনি আবু আবদুল্লাহ আল-জাদালীর সূত্রে, তিন খুযাইমার সূত্রে মোজার উপর মাসেহ সম্পর্কিত হাদীস বর্ণনা করেছেন। কিন্তু এ বর্ণনাটি সহীহ নয়। শো’বা বলেছেন, আবু আবদুল্লাহ আল-জাদালীর কাছ থেকে ইবরাহীম নাখঈ মাসেহ সম্পর্কিত হাদীস শুনেননি। মানসূর বলেন, আমরা ইবরাহীম তাইমীর হুজরায় বসা ছিলাম। ইবরাহীম নাখঈও আমাদের সাথে ছিলেন। তখন ইবরাহীম তাইমী আমাদের কাছে আমর ইবনে মাইমূনের সূত্রে, তিনি আবদুল্লাহ আল-জাদালীর সূত্রে, তিনি খুযাইমা ইবনে সাবিতের সুত্রে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ‘মোজার উপর মাসেহ’ সম্পর্কিত হাদীসটি বর্ণনা করেছেন। মুহাম্মাদ (ইমাম বুখারী) বলেন, এ অনুচ্ছেদে সাফওয়ান ইবনে আসসাল (রা) থেকে বর্ণিত হাদীসটি অধিকতর হাসান। আবু ঈসা বলেন, বিশেষজ্ঞ সাহাবা, তাবিঈ ও পরবর্তী যুগের ফিক্হবিদ যেমন সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাকের মতে মুসাফির ব্যক্তি তিন দিন তিন রাত এবং মুকীম ব্যক্তি এক দিন এক রাত পর্যন্ত মোজার উপর মাসেহ করতে পারবে। কতিপয় বিশেষজ্ঞ যেমন মালিক ইবনে আনাস মোজার উপর মাসেহ করার সময়সীমা নিদিষ্ট করেননি। কিন্তু সময়সীমা নির্ধারিত করাটাই অধিকতর সহীহ। অনুচ্ছেদ £ ৭২ মোজার উপরের দিক ও নীচের দিক মাসেহ করা। LE AE A on LDN ES AUF IN Hl ES ar at 2 ill oF dl SU oF or nO LE UN ELDON BELL Sb de ৯৩। মুগীরা ইবনে শো'বা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরিভাগও মাসেহ করেছেন এবং নীচের ভাগও মাসেহ করেছেন -(দা, ই, ৫৭ ET ESTEE EEE একাধিক সাহাবা এবং তাবিঈদের এটাই অভিমত যে, মোজার উপর ও নীচের দিক মাসেহ করতে হবে। ইমাম মালিক, শাফিঈ এবং ইসহাকেরও এই মত। ৫৭. ইমাম মালেক ও ইমাম শাফিঈর মতে মোজার উপর ও নীচে উভয় অংশই মাসেহ করতে হবে। ইমাম আবু হানীফার মতে মোজার কেবল উপরের ভাগেই মাসেহ করতে হবে। তিনি , হযরত আলী (রা)-র হাদীস দিয়ে দলীল নিয়েছেন। আলী (রা) বলেন ঃ “ধর্মের অনুশাসন যদি ' মানুষের রায়ের ভিত্তিতে হত তাহলে মোজার নীচে মাসেহ করা এর উপরে মাসেহ করার চেয়ে উত্তম হত। কিন্তু আমি নবী সান্লান্াহ আলাইহি ওয়াসাল্লামকে মোজার উপরের অংশে মাসেহ করতে দেখেছি” -(মাহমুদ)। www.pathagar.com

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।