ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

প্রয়াস। আল্লাহর সন্তুষ্টি অর্জনই তার একমাত্র লক্ষ্য। এ জন্যেই তাকে ব্যক্তিগত পর্যায় ও সংঘবদ্ধভাবে “আমর বিল মারুফ’ ও ‘নেহী আনিল মুনকারের' প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ কায়েম করতে হবে। একজন মুসলমানকে প্রকৃত মুসলমান হতে হলে সর্ব অবস্থায় হালালকে হালালই জানতে হবে এবং হারামকে জানতে হবে সম্পূর্ণতঃ হারাম । যেমন জানতেন রাসূলে কারীমের (সা) সাহাবায়ে কেরামগণ । রাসূলুল্লাহর (সা) এই মহান সঙ্গীরা কোন কিছুরই বিনিময়ে হালালকে বর্জন বা হারামকে গ্রহণ করেননি । একবার যাকে হালাল বলে জেনেছেন তা অর্জনের জন্যে, প্রতিষ্ঠার জন্যে জান-মাল কুরবান করেছেন। একইভাবে যাকে হারাম বলে জেনেছেন তা বর্জনের জন্যে, উৎখাতের জন্যে কোন ত্যাগ স্বীকারকেই বড় বলে মনে করেননি । আজ এমনি মুসলমানের প্রয়োজন যারা শত অসুবিধা ও বিপদের মুকাবিলাতেও হালালকে অর্জন ও ন্যায়-নীতির প্রতিষ্ঠা এবং হারামকে বর্জন ও দুর্নীতির উচ্ছেদ করতে বদ্ধপরিকর ৷ এ দায়িত্ব দেশের তথা বিশ্বের সচেতন মুসলিম তরুণ-তরুণীদের । তারা যদি একবার জেগে ওঠে, তৌহিদী বিশ্বাসে বলীয়ান হয়ে সত্যিকার সদিচ্ছা ও দুর্জয় মনোবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাস্তব কর্মক্ষেত্রে তা হলে ইসলামী অর্থনীতির বৈপ্লবিক কার্যক্রমের প্রয়োগ ও প্রতিষ্ঠা আজও মোটেই দুরূহ নয়। আজ হোক কাল হোক, এ দায়িত্ব তাদের নিতে হবে। বিশ্ব যুব মুসলিমের হাতেই ইসলামের সবুজ ঝান্ডা উড়বে পৃথিবীর দিকে দিকে । সে দিন দূরে নয়। sas ot dA 2 পনি ene $B Acc Ap 0৬৯১ ০৮৩ Jab dl ০148) ৬৯১৩ Sl ৪৪ অর্থ : সত্য সমাগত, মিথ্যা বিদূরিত। নিশ্চয়, মিথ্যার বিনাশ অবশ্যন্তাবী। (সুরা বনি ইসরাঈল : আয়াত-৮১) ৭৮ ক ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।