এবং উশর ও থারাজ নীতির ফলে অনাবাদী জমি যেমন ব্যাপক চাষ হয়েছে, তেমনি নারীরাও বিজিত দেশের অমুসলিম কৃষকরা সম্পত্তিতে তাদের অধিকার পাওয়ায় মালিকানার ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। সুদ, জুয়া ও অন্যান্য অর্থনৈতিক যুলুমের উচ্ছেদের ফলে বিত্তশালীদের যেমন বিনাশ্রমষে আরও অর্থশালী হওয়ার পথ চিরতরে রুদ্ধ হয়েছে তেমনি করযে-হাসানার দ্বারা জনসাধারণের দুর্ভোগের ভার লাঘব হয়েছে। সামাজিক সাম্য ও অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার এমন মহান দৃষ্টান্ত পৃথিবীর আর কোনও মতাদর্শ বা জীবন ব্যবস্থায় নেই। যে বিপ্লবী কর্মপন্থা ও নীতিমালা অনুসৃত হওয়ার ফলে ইসলাম একদিন গৌরব ও সাফল্যের স্বর্ণশিখরে পৌছেছিল সেসব কর্মপন্থা ও নীতিমালা আজও বিদ্যমান এবং তেমনি সাফল্য অর্জন আজও সম্ভব । প্রয়োজন শুধু দুটি জিনিসের । প্রথম, বিচ্ছিন্নভাবে শুধু ইসলামী অর্থনীতি নয়, সামরিক ভাবে ইসলামী জীবন ব্যবস্থাকে অর্থাৎ, ইসলামের রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, আইন-বিচার-প্রশাসন ব্যবস্থা, সাংস্কৃতিক কার্যক্রম সব কিছুকেই একটি পূর্ণ সামগ্রিকতায় গ্রহণ ও বাস্তবায়ন করা। তার জন্যে দরকার কায়মনোবাক্যে সুদৃঢ় পদক্ষেপে অগ্রসর হওয়া। দ্বিতীয়, সেই মুসলমান তৈরী করা ঈমান ও আকীদার দিক দিয়ে, তাকওয়া ও পরহেজগারির দৃষ্টিকোণ হতে যার তুলনা হতে পারে একমাত্র সে নিজেই ৷ মুসলমানের ৬5257 calli 5০4 | 50059 42৯5৩ ৫১৩ ০০৯০০ 014৪ উসামা মরণ সব কিছুই বিশ্বপালক মহান রাব্বুল আলামীনের জন্যে । (সূরা আল আনআম : আয়াত-১৬২) মুসলমানের সমগ্র জীবনই এই সাধনায়, এই ঘোষণার পরিপূর্ণ বাস্তবায়নের জন্যে উৎসর্গীকৃত হবে। পৃথিবীর বুকে একমাত্র আল্লাহরই রবুবিয়াত বা প্রভুত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যেই কুরবানী হবে তার জীবন, ধনসম্পদ ও সমস্ত ইসলামের অর্থনৈতিক বিপ্রব ক ৭৭ www.amarboi.org
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।