ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

মহান খুলাফায়ে রাশেদীনের (রা) আমলে ইসলামী অর্থনীতির এই দিকগুলির পূর্ণ বাস্তবায়ন হয়েছিল বলেই ইসলামী অর্থনীতি শুধু যে সাফল্যই অর্জন করেছিল তাই নয়, যুগপৎ ইসলামী জীবন-ব্যবস্থা মানুষের জন্যে শ্রেষ্ঠ ও কল্যাণকর জীবনাদর্শরূপে স্বীকৃতি লাভ করেছিল । উপসংহার আল্লাহ রাব্বুল আলামীন আল-কুরআনে অর্থনীতি সংক্রান্ত যেসব বৈপ্রবিক নির্দেশ দিয়েছেন যার মধ্যে আদেশ ও নিষেধ দুই-ই রয়েছে- সেসবই ইসলামী অর্থনীতির মূলভিত্তি। নবীশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ (সা) তার সমগ্র বিপ্লবী জীবনে সেসব শুধু বাস্তবায়িতই করেননি সমাজের সামগ্রিক প্রয়োজনে তিনি প্রচলিত অর্থনৈতিক বিধান ও কার্যক্রমসমূহের পুনর্বিন্যাস করেন। অধিকন্তু মহান খুলাফায়ে রাশেদীন (রা) তাদের গৌরবময় খিলাফতকালে মুসলিম প্রশাসক ও সেনাপতিদের যেসব নির্দেশ দিয়েছিলেন এবং মক্কা মুয়ায্যামা ও মদীনা মুনাওয়ারাতে যে কর্মপদ্ধতি গড়ে তুলেছিলেন তার ফলশ্রুতিতেই ইসলামী অর্থনীতির বুনিয়াদ সুদৃঢ় ও মজবুত হয়ে গড়ে উঠেছিল। প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় সুচিন্তিত ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সৎ ও মানবিক নীতির প্রবর্তন করে এবং যাবতীয় অসামাজিক ও অমানবিক ব্যবস্থার উচ্ছেদ করে, সমাজ বিধ্বংসী দুর্নীতির কবর রচনা করে ইসলাম যে বিপ্লব সংঘটিত করেছিল সমকালীন ইতিহাসে তার সমতুল্য কোন নজীর নেই। রাসূলে করীম (সা) খুলাফায়ে রাশেদার (রা) আমলে নির্যাতিত ও সাধারণ দরিদ্র মুসলিমদের অর্থনৈতিক অবস্থার এতদূর উন্নতি হয়েছিল যে যাকাতের অর্থ নেবার লোক খুঁজে পাওয়া ছিল দুষ্কর । ব্যবসায়ীরা এত নিরাপত্তা ও শান্তির সঙ্গে ব্যবসা করেছে যে সুদূর চীন পর্যন্তও তাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়েছে। কাফেলার একটি উটের কোন সামগ্রীর কিছুমাত্র খেয়ানত হয়নি । যাকাতের অর্থে বায়তুল মালে এত সম্পদ সঞ্চিত হয়েছে যে সাধারণ মঙ্গলজনক কাজ করার পরেও সার্বিক উন্নয়নের কাজে তা ব্যয় হয়েছে। ভূমির উত্তরাধিকার আইনের সংস্কার, ভূমিস্বত্ব আইনের পুনর্বিন্যাস ৭৬ $ ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।