দ্বিতীয়ত : জুয়া সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিক অপরাধ সৃষ্টিকারী । শুধুমাত্র জুয়ায় হার-জিতের কারণেই মানুষের মধ্যে কলহ ফাসাদ, মারামারি এবং শেষ পর্যন্ত খুন-জখম সংঘঠিত হচ্ছে এরকম ভুরি ভুরি নজীর 'রয়েছে। আমাদের দেশেও বড় বড় শহরের লঞ্চ বা রেলস্টেশনের ধারেই দেখা যাবে নানান ধরনের জুয়ার ফাদ পেতে বসে আছে এক শ্রেণীর লোক । শহরগামী গ্রামের নিরীহ মানুষ এদের ফাদে পা দিয়ে সমস্ত টাকাকড়ি খুইয়ে তারপর সম্বিত ফিরে পায়। জুয়ার আড্ডা হতে সরাসরি জেলখানায় বা ফাসির মঞ্চে পৌছে গেছে এমন দৃষ্টান্ত শুধু বিদেশে নয়, আমাদের দেশেও কম নেই। বিশৃংখলা, বিদ্বেষ, মারামারি, নৈরাজ্য ইত্যাদি সব ধরনের সামাজিক অনাচার সৃষ্টি করার বা উস্কে দেবার বিশেষ গুণ রয়েছে জুয়ার। সুতরাং, সামাজিক শাস্তি-শৃংখলা রক্ষার জন্যেও জুয়া সম্পূর্ণতঃ রহিত হওয়া একান্তই জরুরী । তৃতীয়ত : জুয়ার মাধ্যমে বিপুল সংখ্যক লোককে প্রতারণা করে মুষ্টিমেয় কিছু লোক বিনাশ্রমে বিপুল অর্থ উপার্জন করে। পূর্বেই বলা হয়েছে যে কোন অবৈধ উপায়ে আয় ইসলামে সর্বতোভাবে নিষিদ্ধ বা হারাম । জুয়ার মাধ্যমে উপার্জনও তাই হারাম। জুয়ার দ্বারা কৌশলে অল্প সময়ে বিনা আয়াসে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব বলে একদল লোক যোগ্যতা ও দক্ষতা থাকা সত্তেও হালালভাবে আয়ের প্রতি বিমুখ হয়ে থাকে । উপরন্তু জুয়ার ব্যবসা চালু রেখে তারা সামাজিক দুর্নীতি ও বিশৃংখলা সৃষ্টি করে। এসব কারণেও জুয়া নিষিদ্ধ ঘোষিত হয়েছে। সুতরাং, সন্দেহের কোন অবকাশ নেই যে, ইসলামে বৃহত্তম সামাজিক স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে ও নৈতিকতা বিবর্জিত কাজের পথ সম্পূর্ণতঃ রুদ্ধ করার জন্যে সকল দুর্নীতির প্রতিরোধ বা ‘নেহী আনিল মুনকারের, আদেশ দিয়েছে। ইসলামী অর্থনীতিতে এই কারণেই সুদ ও সুদনির্ভর সব ধরনের কারবার, হারাম জিনিসের শিল্প ও ব্যবসা, অবৈধ উপায়ে আয় ও অবৈধভাবে ব্যয়, প্রতারণা ও জুয়া সব কিছুই নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এতেই যে সকল মানুষের মঙ্গল ও কল্যাণ নিহিত রয়েছে সে সম্পর্কে স্বয়ং আল্লাহ তায়ালা আল-কুরআনে ঘোষণা করেছেন। রাসূলে কারীম (সা) ও ইসলামের অর্থনৈতিক বিপ্লব $ ৭৫ www.amarboi.org
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।