ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

2০485 -84172517185251114 AAG A 0৯৪ ০০৯০6 8 ALA, ed AGA ১০৯ & ০৮০4 | Jae ৮৪ ১ ৮১১১1 sll, (4. :54440-১১৯851151 অর্থ : হে মুমিনগণ! জানিয়ে রাখ, মদ জুয়া মূর্তি এবং (গায়েব জানার জন্যে) পাশা খেলা, ফাল গ্রহণ ইত্যাদি অতি অপবিত্র জিনিস ও শয়তানের কাজ। অতএব, তোমরা তা পরিত্যাগ কর। তবেই তোমরা কল্যাণ লাভ করতে পারবে । (সূরা আল মায়েদা : আয়াত-৯০) রাসূলে কারীম (সা) বলেছেন- “যে ব্যক্তি ধোকাবাজী করে সে আমার তরীকার লোক নয়। (সিহাহ সিত্তাহ) মূখ্যত তিনটি মৌলিক কারণে ইসলামী অর্থনীতিতে সর্ববিধ জুয়া ও ফট্কাবাজী নিষিদ্ধ করা হয়েছে। সেগুলি হচ্ছে- প্রথমত : জুয়ার কারণে প্রভূত অর্থের অপব্যয় ও মূল্যবান সময়ের অপচয় হয়। পূর্বেই বলা হয়েছে অপব্যয়কারীগণ শয়তানের ভাই । সুতরাং, জুয়ার মাধ্যমে অর্থের অপব্যয় করে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার অভিশপ্ত শয়তানের ভাই হোক কোনক্রমেই তা কাম্য হতে পারে না। ঘোড়দৌড়, শব্দচয়ন, তাসের খেলা, ভাগ্য পরীক্ষা, লটারী ইত্যাদির দ্বারা কত যে অর্থের ও সময়ের অপচয় হয় তার সঠিক পরিমাণ নির্ণয় দুঃসাধ্য । অধিকন্তু সাধারণ মানুষ যে ধোকায় নিপতিত হয় তাও ক্ষতিকর । তাছাড়া জুয়া নেশার মতো । একবার এর খপ্পরে পড়লে এ থেকে অব্যাহতি পাওয়া খুবই দুরূহ । একেবারে সর্বস্বান্ত হয়ে পথে না দাড়ানো পর্যন্ত অনেক লোকই এর হাত হতে নিষ্কৃতি পায়নি । শুধুমাত্র ঘোড়ার রেসেই কত লোক সর্বস্ব খুইয়েছে তার হিসেব করা শক্ত । বাংলাদেশ ও পাকিস্তানসহ পৃথিবীর বহু দেশেই আজ ঘোড়ার রেস তাই শুধু নিষিদ্ধই নয়, সম্পূর্ণ উঠিয়ে দেয়া হয়েছে। ৭৪ ₹ ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।