একমাত্র লক্ষ্য । বৈষয়িক উন্নতির খাতিরে এরা নৈতিকতাকে কুরবানী করেছে। একথা সর্বজন স্বীকৃত যে, চোরাকারবার যেমন দেশের অর্থনৈতিক ধ্বংস ডেকে আনে, কালোবাজারীও তেমনই সামাজিক অবক্ষয়ের গতি ত্বরান্বিত করে। এই দুয়ের যোগফলে যে কোন দেশের অর্থনৈতিক অবস্থা তলাহীন পাত্রের মতো হতে বাধ্য । ইসলামী রাষ্ট্রের অর্থনীতিতে এই উভয়ই শুধু নিষিদ্ধই নয় বরং যারা এসব গণস্বার্থ বিরোধী ও সামাজিক বিশৃখংলা সৃষ্টিকারী কাজে লিপ্ত তাদের সমুচিত শাস্তিরও বিধান রয়েছে। ১৪. ফটকাবাজারী ও সর্ববিধ জুয়া উচ্ছেদ আজ যেমন সর্বত্র নানা ধরনের জুয়া চলছে, তেমনি অতীতেও এর প্রচলন ছিল। সত্যি কথা বলতে কি জুয়ার ইতিহাস বহু প্রাচীন ৷ জুয়ার কবলে পড়ে অসংখ্য পরিবার যে সর্বস্বান্ত হয়েছে তার ইয়ত্তা নেই। পুঁজিবাদী ব্যবস্থা সুসংহতরূপ নেবার পরে জুয়ার আরও চমকপ্রদ ও নতুন নতুন কৌশল আবিষ্কৃত হয়েছে। পূর্বে জুয়ার মধ্যে উল্লেখযোগ্য ছিল তীর ও পাশার খেলা । পরবর্তীতে তার সঙ্গে একে একে যুক্ত হয়েছে ঘোড়দৌড়, নানা ধরনের ও কৌশলের জুয়া । এরই সঙ্গে যুক্ত হয়েছে ফটকাবাজারী বা Speculation | ফটকাবাজারী সম্পূর্ণ তঃ পুঁজিবাদী ব্যবস্থার অবদান। শেয়ার মার্কেটে সন্তাব্য মুনাফার রং ফলানো হিসেবের অনুশীলনী দেখিয়ে জিনিসপত্র বা শেয়ারের আগাম বিক্রি ও অন্যান্য অপকৌশলের ফলে কত পরিবার যে নিঃস্ব হয়েছে তার হিসেব নেই । জুয়াকে তাই ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ধোকাবাজী বা প্রতারণার ঘোর শত্রু ইসলাম । প্রচলিত সমাজ জীবনে আজ যেমন জুয়া মজ্জাগত হয়ে দাড়িয়েছে, ইসলামের আবির্ভাবের যুগেও তেমিন ছিল। জুয়ার খপ্পরে পড়লে নিরীহ মানুষের দুর্দশার সীমা-পরিসীমা থাকে না। কিন্তু একদল লোক এরই মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করে থাকে। ইসলামী অর্থনীতিতে এজন্যে সব ধরনের জুয়াকেই নিষিদ্ধ করা হয়েছে। আল-কুরআনে আল্লাহ তায়ালা দ্বর্থহীন ভাষায় ঘোষণা করেছেন- ইসলামের অর্থনৈতিক বিপ্রব + ৭৩ www.amarboi.org
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।