বাজারে কৃত্রিম সংকট দেখা দেবেই। সৃষ্টি হবে এক দুঃসহ অস্বাভাবিক অবস্থা! সাধারণ মানুষ তখন এদের কাছে কৃপার পাত্র হয়ে দীড়ায়। স্বাধীনতাউত্তর বাংলাদেশে এই ধরনের অবস্থা লক্ষ্য করা গেছে বারবার। এই সংকট কাটিয়ে উঠবার জন্যে যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার সরকার সে ধরনের ব্যবস্থা নিতেও ব্যর্থ হয়েছেন । | মজুতদারী বা ইহতিকার সম্পর্কে রাসূলে কারীম (সা) বলেন- “খাদ্যশস্য মজুতকারী ব্যক্তির মনোভাব অত্যন্ত বীভৎস ও কুটিল ৷ খাদ্য দ্রব্যের মূল্য হাস হলে তারা চিন্তিত হয়ে পড়ে, আর মূল্য বৃদ্ধি পেলে তারা আনন্দিত হয়।” (মুসলিম) এর প্রতিবিধানের জন্যে ইসলামী অর্থনীতিতে পণ্য মজুত কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে। হযরত ইবনে উমর (রা) রাসূলে কারীম (সা) হতে বর্ণনা করেছেন- “যে ব্যক্তি ইহতিকার করবে অর্থাৎ, অতিরিক্ত দামের আশায় চল্লিশ দিন যাবৎ খাদ্যদ্রব্য বিক্রয় না করে আটক রাখবে আল্লাহর সঙ্গে তার ও তার সঙ্গে আল্লাহর সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ।” (মুসনাদে আহমদ) পণ্য্রব্য পরিমাপে কারছুপিও ইসলামে নিষেধ । ওজনে বা মাপে কম দেয়ার প্রবণতা ব্যবসায়ীদের মধ্যে সংক্রামক ব্যাধির মতো প্রসার লাভ করেছে। পরিমাপে প্রতারণার জন্যে জনসাধারণ উচিৎ মূল্য দিয়েও যখোচিত পরিমাণ সামগ্রী হতে বঞ্চিত হয়। ব্যক্তি ও জনতা ক্ষতিগ্রস্ত হয়। অথচ ব্যবসায়ী শ্রেণী অবৈধ উপায়ে আয়ের মাধ্যমে ক্রমে আরও সম্পত্তি অর্জন করে। আমাদের দেশের যে কোন সরকারী ক্রয়কেন্দ্রে আখ, পাট বা ধানের ওজন এবং সাধারণ আড়তদারের কলাই, মসুর, হলুদ, সরিষা, চাল, আলু, শীক-সবজী প্রভৃতির ওজন লক্ষ্য করলেই দেখা যাবে কিভাবে কৃষকদের প্রতারণা করা হয়। ওজনে ফাঁকি দেয়া বা ইচ্ছাকৃতভাবে ওজনে কম দেয়া এসব জায়গায় স্বীকৃত স্বাভাবিক ব্যাপার বলে গণ্য। প্রতিবাদ করেও কৃষকরা প্রতিবিধান পায় না। বরং পণ্য সামগ্রী নিম্নমানের, ভিজা, সময় পার হয়ে গেছে ইত্যাদি নানা মিথ্যা ও বানোয়াট অজুহাতে তাদের হয়রানীর একশেষ করা হয়। | ইসলামের অর্থনৈতিক বিপ্রব $ ৭১ www.amarboi.org
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।