ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

মনোভাব গ্রহণ করে থাকে, নয় তো তাদের দমন করা বা শাস্তি দেয়ার সত্যিকার ক্ষমতা সরকারের নেই। শুধু কালোবাজারী বা চোরাকারবারীই ব্যবসায়িক অসাধুতা নয়, মজুতদারী, ওজনে কারচুপি, ভেজাল দেয়া, নকল করা প্রভৃতিও জঘন্য ধরনের অপরাধ। প্রচলিত আইনের ফাক দিয়েই নকল জিনিস বাজারে বিক্রি হয় অবাধে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ড/70) ও বিভিন্ন দেশের সরকার ভেজাল নিরোধক আইন প্রয়োগের চেষ্টা করছে। কিন্তু রুই, কাতলারা সে আইনের জালে ধরা পড়ে না। ধরা পড়ে চুনো পুঁটিরাই। আইনের এই বজ্র আঁটুনি, ফস্কা গেরো ইসলামে সর্ব অবস্থাতেই পরিত্যাজ্য । বর্তমান বিশ্বের অন্যতম সম্পদশালী দেশ মার্কিন যুক্তরাক্ট্রও আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক অসাধুতার আশ্রয় নিতে পিছপা হয়নি। সোভিয়েট রাশিয়ার কাছে বিক্রির জন্য প্রদর্শিত নমুনা অনুযায়ী গম না পাঠিয়ে পাঠিয়েছে নিম্নমানের গম । তাই নিয়ে মার্কিন কংগ্রেসে তুমুল হৈ চৈ। শেষ অবধি মার্কিন সরকারকে এ গম ফেরত নিতে হয়েছে। চাকুরীচ্যুত হয়েছে বেশ কিছু কর্মকর্তা। ইসলাম এই ধরনের অসাধুতা ও প্রতারণার মূলে কুঠারাঘাত করেছে। ব্যবসায়িক সততা ও নিষ্ঠার প্রবর্তন অর্থনীতির ক্ষেত্রে ইসলামের এক বলিষ্ঠ বৈপ্রবিক পদক্ষেপ । অধিক লাভের আশায় পণ্য মজুত রাখা বর্তমান বিশ্বের উন্নত দেশগুলিতে কোন অপরাধ নয়। বরং একে উৎসাহিতই করা হয়। এর ফলে পণ্য মূল্য বেড়ে যায় হু হু করে। জনসাধারণের দুঃখ কষ্টের সীমা থাকে না। অনেক সময় সমগ্র জাতি নিপতিত হয় অশেষ দুর্ভোগের মধ্যে । কিন্তু একচেটিয়া কারবারের উদ্দেশ্যই হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন। সে যে প্রকারেই হোক না কেন। আমাদের দেশেও দেখা যাবে এক শ্রেণীর ব্যবসায়ী মৌসুমের শুরু হতেই ধান-চাল, পিয়াজ, রসুন, সবরকমের ডালসহ নানারকম শস্য বিপুল পরিমাণ গুদামজাত করে রাখে । ফলে বাজারে সৃষ্টি হয় কৃত্রিম সংকট ৷ দাম বেড়ে যায় দ্রুত। এই সুযোগেই বিপুল অর্থ উপার্জন করে মজুতদার ৷ একইভাবে শিল্পজাত পণ্যেরও মজুতদারী চলে । কাগজ, সাবান, টুথপেষ্ট, শিশুখাদ্য, সিমেন্ট, সার, সুতা, চিনি, ভোজ্য তেল, টিন- হেন বস্তু নেই যা ব্যবসায়ীরা মজুত করে না। সে মজুতের পরিমাণ এত বেশী যে ৭০ ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।