ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

004513১5৪2215 1৬৯১২] ১8 ৯১ Sl ১2১11 ১1915811555 অর্থ : তারাই আল্লাহর নেক বান্দা যারা অর্থ ব্যয়ের ব্যাপারে না অপচয় ও বেহুদা খরচ করে, না কোনরূপ কৃপণতা করে। বরং তারা এ উভয় দিকের মাঝখানে মজবুত হয়ে চলে । (সূরা আল-ফুরকান, আয়াত-৬৭) বাস্তবিকই ব্যক্তি ও সমাজ জীবনে তথা সামগ্রিক অর্থনৈতিক জীবনে আয় ও ব্যয়ের ক্ষেত্রে সততা ও মধ্যম পন্থা অনুসরণ করে চললে সুষ্ঠু ও সাবলীল উন্নতি হতে পারে । বস্তুতঃ পুঁজিবাদী সমাজের অর্থনৈতিক অবক্ষয় ও বর্ধিষু সামাজিক অনাচার ও পাপাচারের মূখ্য কারণ অপব্যয় ও অবৈধ পন্থায় ব্যয়। এ জন্যেই ইসলাম এর মূলোচ্ছেদ করেছে। প্রসঙ্গত ইসলামী রাষ্ট্রের সরকারের দায়িত্বের কথাও উল্লেখযোগ্য । ব্যক্তি মানুষের অপরাধ প্রবণতা যদি আল্লাহর ভয়ে ও রাসূলের (সা) সন্তুষ্টি অর্জনের জন্যে সংশোধিত না হয় তাহলে সরকার অবশ্যই ইসলামী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এ ক্ষেত্রে সব চেয়ে ন্যুনতম ব্যবস্থা হচ্ছে, যাদের হাতে সীমাতিরিক্ত অর্থ-সম্পদ রয়েছে তাদের সেসব সম্পত্তি বৈধ বা জায়েয পথে অর্জিত হয়েছে কি না তা নির্ণয় করা। এ উদ্দেশ্যেই মহান খুলাফায়ে রাশিদীনের (রা) যুগে “হিস্বাহ” নামে একটি দপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল । দপ্তরটির কাজ ছিল অবৈধ উপায়ে আয় রোধ করা এবং এই জাতীয় আয় কারো হক বা অধিকার হরণ করার ফলে হয়ে থাকলে তা মূল মালিকের কাছে প্রত্যার্পণ করা। যদি তা সম্ভব না হয় বা সেভাবে আয় না হয়ে থাকে তবে তা বায়তুলমালেই জমা দেয়া হতো । ১৩. ব্যবসায়ে সর্বপ্রকার অসাধুতা দূরীকরণ সর্বপ্রকার ব্যবসায়িক অসাধুতা ইসলামী অর্থনীতিতে শুধু নিন্দনীয়ই নয়, বরং কঠোর শাস্তিযোগ্য অপরাধ । বর্তমান বিশ্বে, বিশেষত পুঁজিবাদী ও আধা পুঁজিবাদী দেশসমূহে ব্যবসায়িক অসাধুতার জন্যে প্রকৃতপক্ষে কোন শাস্তি নেই ব্যবসায়ীদের ক্ষেত্রে স্ব স্ব দেশের সরকার হয় খুবই উদার ইসলামের অর্থনৈতিক বিপ্রব $ ৬৯ www.amarboi.org

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।