হয়। ইংরেজীতে একটা প্রবাদ রয়েছে_ I]! got 11] 979677 অর্থাৎ, যেমন অবৈধভাবে আয়, তেমনি অবৈধভাবে ব্যয় । অবৈধ কাজে ব্যয়ের অর্থই হচ্ছে সামাজিক অনাচার ও পংকিলতার পরিমাণ বৃদ্ধি করা । এমনিতেই সমাজে নানা দু্কর্ম ঘটছে। সেসবের প্রতিরোধ করার যত পদ্থাই গৃহীত হোক না কেন, এঁ সব খাতে অর্থ ব্যয়ের পথ সম্পূর্ণ বন্ধ করতে না পারলে কোন উপায়ই সাফল্য লাভ করবে না। লক্ষ্য করলে দেখা যাবে, অবৈধ ও অসৎ উপায়ে যারা আয় করে থাকে তারা সে আয় নানা সমাজবিরোধী তথা ইসলামী অনুশাসন বিরোধী কাজে ব্যয় করে থাকে। উদাহরণস্বরূপ নাচ-গান, সিনেমা, নানা রং-তামাশা, বিলাস-ব্যসন, মদ্যাসক্তি, উচ্ছংখল জীবন যাপন, বেশ্যাগমন, প্রাসাদোপম বাড়ী তৈরী প্রভৃতির উল্লেখ করা যেতে পারে । এর যে কোন একটিই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে যথেষ্ট । যদি এর সবগুলিই কোন সমাজে বা জাতির মধ্যে ক্রমে ক্রমে অনুপ্রবেশ করে তবে শুধু যে এসবের ভোক্তা ও উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে তাই না, গোটা সমাজ ও জাতির চূড়ান্ত সর্বনাশ হবে। এ জন্যেই অবৈধ খাতে ব্যয় ইসলাম কোনক্রমেই অনুমোদন করে না। অবৈধ উপার্জন হতে অবৈধ খাতে ব্যয়ই শুধু নিষিদ্ধ নয়, হালাল উপার্জন হতে অবৈধ পথে ব্যয়ও নিষিদ্ধ । এমনকি হালালভাবেও কোন বাহুল্য খরচ করার অনুমোদন নেই । ইসলামে অপব্যয়কারীকেও পছন্দ করা হয় না। কৃপধকেও নয় আল-ুরআালে সং আলা ঘোষণা করেছেন ০৮021 01581 19505 ১:১০] ৩ অর্থ : নিশ্চয়ই যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। (সূরা বনি ইসরাঈল : আয়াত-২৭) অপব্যয়ের ছিদ্রপথেই সংসারে আসে অভাব-অনটন। সমাজে আসে অশান্তি। অশান্তি আর অনটন হতে রক্ষা পেতে হলে মিতব্যয়ীতাই হওয়া উচিৎ আদর্শ । কৃপণতা যেমন অপরাধ, অপব্যয়ও তেমনি অপরাধ, এ দুয়ের মধ্যবর্তী পথই হচ্ছে উত্তম পথ । অর্থাৎ মিতব্যয়ীতাই উত্তম পথ । এ ৬৮ + ইসলামের অর্থনৈতিক বি প্রব www.amarboi.org
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।