অবৈধ উপায়ে আয় নিষিদ্ধ হওয়ার কারণ মুখ্যতঃ তিনটি । প্রথমতঃ অবৈধ আয়ের উদ্দেশ্যে জনগণের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুলুম করা হয়। অহেতুক হয়রানী করে বা কৌশলে প্রতারণা করে অথবা বাধ্য করে লোকদের নিকট থেকে ব্যক্তি বিশেষ বা অনেক সময় শ্রেণী বিশেষ উপার্জন করে থাকে । এতে জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি সমাজে সৃষ্টি হয় অসন্তোষ। দরিদ্র ও সাধারণ লোক তাদের ন্যায়সঙ্গত অধিকার হতে হয় বঞ্চিত। উপর্ত কলহ, বিশৃঙ্খলা, বিদ্বেষ ও বিভেদ সৃষ্টির পথ প্রশস্ত হয়। এ সবই ইনসাফ, ন্যায়নীতি ও গণস্বার্থের পরিপন্থী । অনেক সময়ে ব্যক্তি বিশেষও নিজের উদ্দেশ্য হাসিলের জন্যে অবৈধ অর্থ দিয়ে থাকে । যেমন উৎকোচ বা ঘুষ । বিশ্বের সর্বত্রই এটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। বহু দেশে সামরিক আইন পর্যন্ত চালু করা হয়েছে ঘুষ উচ্ছেদের উদ্দেশ্যে । কিন্তু পরিতাপের বিষয়, আইন প্রয়োগকারী সংস্থাগুলিকেই ঘুষ নিতে দেখা গেছে। ঘুষ বা “উপরি আয়’ আজ অন্য আর দশটা উপায়ে আয়ের মতোই খুব সহজ ও স্বাভাবিক বলে স্বীকৃত হচ্ছে। কিন্তু যারা ঘুষ নেয় বা দেয় তাদের উদ্দেশ্যে রাসূলে কারীম (সা) সতর্ক “ঘুষ গ্রহণকারী ও ঘুষ প্রদানকারী উভয়েরই উপর আল্লাহর অভিসম্পাত ৷” (বুখারী, মুসলিম) মদ, বেশ্যাবৃত্তি, সব ধরনের অশ্লীল কাজ ইসলামী সমাজে নিষিদ্ধ । এসবের ব্যবসা করাও তাই নিষিদ্ধ। সমাজে এসব কাজের এতটুকুও প্রশ্রয় দিলে অশ্লীলতা, বেহায়াপনা ও কলুষতা ছড়িয়ে পড়বে। এর বিষ বাষ্প প্রবেশ করবে সমাজ ও রাষ্ট্রের রন্ধে রন্ধে। ফলে চরিত্র হননের সীমা থাকবে না। গোটা সমাজ পাপ-পংকিলতায় নিমজ্জিত হবে। সেজন্যই এসব জিনিষের ভোগ শুধু নিষিদ্ধ নয়, এসব বিষয়ের শিল্প-কারখানা তৈরী করা, ব্যবসা করা অর্থাৎ এ সমস্ত উৎস হতে উপার্জন করাও ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। তৃতীয়ত : অবৈধ উপায়ে অর্জিত ধন-সম্পদ সাধারণত অবৈধ কাজেই ব্যয় ইসলামের অর্থনৈতিক বিপ্লব + ৬৭ www.amarboi.org
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।